সংবাদ শিরোনাম ::
পাওনা টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা
ফেরদৌসসিহানুক(শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪ ২১৪ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জে মাত্র আড়াই হাজার পাওনা টাকা চাওয়ায় বাদল আলী নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যার সময় সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদুপুর গ্রামে এ ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি এসএম জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। বাদল আলী সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম গ্রামের মঞ্জুর আলীর ছেলে।
ওসি জানান, যাদুপুরের মঈনুদ্দিন নামে এক ব্যক্তির কাছে আড়াই হাজার টাকা পেতেন বাদল। ওই টাকা চাইতে গেলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মঈনুদ্দীন বাদল আলীকে লাঠি দিয়ে এলোপাথারি মারধর করলে গুরুত্বর আহত হন। এর কিছুক্ষণ পরে মারা যান তিনি ।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাদলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে মর্গে পাঠায়। ঘটনার পর থেকে মঈনুদ্দীন পলাতক রয়েছে।






















