ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়া-যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এক দিনে চার কর্মসূচি মৌজা রেইটে বড় পরিবর্তন, বাজারদর অনুযায়ী হবে জমির দলিল নির্বাসনে কেউ হারিয়েছেন স্বদেশ, কেউ ফিরেছেন রাজনীতিতে মেডিকেল-ডেন্টালে ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ১৮ ডিসেম্বর পবিপ্রবি ছাত্রদলের জাতীয় কর্মশালা, আলোচনায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ প্রচলিত প্রক্রিয়ায় পর্যালোচনা করছে ভারত আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সংসদে আইন করে আওয়ামী লীগ বিলুপ্তির দাবি, অঙ্গসংগঠন নিষিদ্ধেও রিট ২৪ দিন বন্ধ আদানির এক ইউনিট, সরবরাহে প্রভাব না পড়ার আশা টুঙ্গিপাড়ায় বিএনপির ৬ নেতার পদত্যাগ

পাঁচদিন পর সচল আখাউড়া স্থলবন্দর

নিজস্ব প্রতিবেদক,ব্রাহ্মণবাড়িয়া
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৫০:০২ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪ ১৮১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বন্যার কারণে পাঁচদিন বন্ধ থাকার পর আবারও সচল হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। সোমবার (২৬ আগস্ট) সকাল থেকে সীমিত পরিসরে বন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি শুরু হয়। এদিন প্রায় তিন টন হিমায়িত মাছ রপ্তানি হয় ভারতে।

এছাড়া দুপুর সোয়া ১২টা থেকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রমও স্বাভাবিক হয়েছে।

জানা গেছে, ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে গত ২১ আগস্ট আখাউড়া উপজেলার ৪০টিরও বেশি গ্রাম বন্যায় প্লাবিত হয়। এছাড়া বন্যার পানিতে তলিয়ে যায় আখাউড়া স্থলবন্দরও। এতে করে বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য ও যাত্রী পারাপার কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।

আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি হাসিবুল হাসান জানান, সোমবার সকাল থেকে সীমিত পরিসরে আবারও পণ্য রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়কের ভেঙে যাওয়া বেইলি সেতুটি মেরামত না হওয়ায় আপাতত আখাউড়ার গাজীরবাজার থেকে কালিকাপুর হয়ে বিকল্প সড়ক দিয়ে মাছবোঝাই ছোট ট্রাকগুলো বন্দরে প্রবেশ করছে।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ মো. খায়রুল আলম জানান, বন্যার পানি সরে গেলেও কারিগরি ত্রুটির কারণে যাত্রী পারাপার শুরু করা যাচ্ছিল না। ঢাকা থেকে একটি কারিগরি দল এসে ত্রুটি সারানোর পর সোমবার (২৬ আগস্ট) দুপুর থেকে যাত্রী পারাপার শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাঁচদিন পর সচল আখাউড়া স্থলবন্দর

সংবাদ প্রকাশের সময় : ০৬:৫০:০২ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪