ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের চরাঞ্চলে স্বাস্থসেবায় আশার আলো ভাসমান হাসপাতালে  নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল ঈদযাত্রায় যানজটের ঝুঁকি ২০৭ স্থানে, নাজুক দেড় হাজার কিলোমিটার সড়ক

নদীতে পড়ে গেল যাত্রীবোঝাই বাস, নিহত ১৪

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪ ১৬০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেপালে ভয়াবহ বাস দুর্ঘটনা। নদীতে পড়ে গেল যাত্রীবোঝাই বাস। বাসটিতে ৪০ জন যাত্রী ছিলো। তারা সবাই ভারতীয়। বাসটিও উত্তরপ্রদেশে নথিবদ্ধ ছিল। মর্মান্তিক এই দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। তবে পুলিশের তরফে সরকারিভাবে মৃতের সংখ্যা ঘোষণা করা হয়নি। শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে এই ঘটনাটি ঘটেছে।

নেপাল পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশের ওই বাসটিতে ৪০ জন যাত্রী ছিলো। শুক্রবার (২৩ আগস্ট) পোখরা থেকে কাঠমাণ্ডু যাচ্ছিল বাসটি। পথে তানাহুন জেলার মারসিংডি নদীতে যাত্রীবোঝাই বাসটি পড়ে যায়। তবে নদীর তীরেই বাসটির খোঁজ মিলেছে।

স্থানীয় ডিএসপি দীপকুমার রায়া জানান,উদ্ধারকাজ শুরু হয়েছে । ঘটনাস্থলে পৌঁছেছে নেপালের সেনাও।

প্রাথমিকভাবে জানা গেছে, ভয়াবহ এই দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ১৬ জন।

জানা গেছে, পোখরার মাঝেরি রিসর্টে ছিলেন ওই বাসে থাকা ভারতীয় যাত্রীরা। শুক্রবার (২৩ আগস্ট) সকালে তারা রওনা দেন কাঠমাণ্ডুর উদ্দেশে। দুর্ঘটনার শিকার যাত্রীদের কেউ উত্তরপ্রদেশের বাসিন্দা কিনা, তা জানার চেষ্টা করছে যোগীরাজ্যের প্রশাসন।

উল্লেখ্য, গত মাসেও ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে নেপালে। রাস্তায় ধস নেমে নদীতে পড়ে যায় দু’টি যাত্রীবোঝাই বাস।তোতে অন্তত ৬৫ জনের মৃত্যু হয়। এরমধ্যে ছিলেন ৭ ভারতীয়ও।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নদীতে পড়ে গেল যাত্রীবোঝাই বাস, নিহত ১৪

সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪