ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযান, তদন্তের নির্দেশ ডিএমপির দুমকিতে জ্বালানি সংকট ও নিত্যপণ্যের বাজার নিয়ে লিফলেট বিতরণ যশোর ও নড়াইলে ১২৭৮টি মণ্ডপে দুর্গাপূজা: তিন স্তরের নিরাপত্তায় মাঠে এসআরবি সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই আগামীর বাংলাদেশের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভে শত শত হোটেল-রিসোর্ট, নেই ফায়ার স্টেশন সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সতর্কবার্তার পরও চালু ছিল রিসোর্ট ‘টুপটুপ’, চার মাস আগেই ঝুঁকি শনাক্ত

আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রিতবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:২৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪ ২১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারাদেশে আজ ১৫ আগস্ট (বৃহস্পতিবার) থেকে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। এর আগে প্রথম ধাপে মালবাহী ট্রেন ও দ্বিতীয় ধাপে লোকাল এবং কমিউটার ট্রেন চলাচল শুরু হয়। রোববার (১১ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন।

এর আগে মালবাহী ট্রেন চলাচল শুরু হয় সোমবার (১২ আগস্ট) থেকে। এর পরদিন মঙ্গলবার (১৩ আগস্ট) থেকে চলাচল শুরু হয় লোকাল ও কমিউটার ট্রেন। সোমবার বিকেল ৫টা থেকে আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যায় কাউন্টার ও অনলাইনে।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে ১৬ জুলাই ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরিস্থিতি আরও অবনতি হওয়ায় ১৮ জুলাই থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এরপর ১ আগস্ট থেকে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হয়। সে সময় কারফিউ শিথিলের সময়ে স্বল্প দূরত্বের যেসব ট্রেন গন্তব্যে পৌঁছাতে পারবে সেগুলো চালানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে। এরপর প্রথম দিনে ঢাকা থেকে ছেড়ে যায় ৫টি লোকাল ও কমিউটার ট্রেন। বন্ধ ছিল আন্তঃনগর ট্রেন চলাচল। সরকারের পদত্যাগের এক দফা দাবির কর্মসূচি ঘিরে আবারও সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

সংবাদ প্রকাশের সময় : ০৯:২৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪