বললেরন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন
সাত দিনের মধ্যে এমন ব্যবস্থা করবো পুলিশ পূর্ণরূপে ফিরতে পারে
- সংবাদ প্রকাশের সময় : ০৪:০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪ ২৩২ বার পড়া হয়েছে
অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, চলমান পরিস্থিতে পুলিশ সদস্যরা নিজ নিজ ইউনিটে যোগ না দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবারের মধ্যে যদি কেউ যোগ না দেয়, তাহলে ধরে নেবো তারা চাকরিতে ইচ্ছুক নন।
রোববার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, নির্দিষ্ট তারিখের মধ্যে তারা জয়েন না নিলে ধরে নিবো তারা ডিজাস্টার।
এরপর তাৎক্ষণিকভাবে ঘাটতি পূরণ করা হবে। অনেক মেকানিজম রয়েছে। দেখতে পাবেন, ৭ দিনের মধ্যেই এমন ব্যবস্থা করবো যেন পুলিশ পূর্ণরূপে ফিরতে পারে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি আপনাদের প্রমিস করছি, মিডিয়া যদি চাটুকারিতা করে তাহলে বন্ধ করে দেওয়া হবে। মিডিয়া চাটুকার হবে না। একটা দেশ ডুবে কখন, যখন মিডিয়া সত্য কথা বলে না।
গণ আন্দোলনের মুখে সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। ওইদিন রাতে বঙ্গভবনে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের ১৪ জন শপথ নেন। রোববার (১১ আগস্ট) এ সরকারের আরও দুই উপদেষ্টা শপথ নেন। অন্তর্বর্তীকালীন সরকারে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালন করছেন এম সাখাওয়াত হোসেন।
























