ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযান, তদন্তের নির্দেশ ডিএমপির দুমকিতে জ্বালানি সংকট ও নিত্যপণ্যের বাজার নিয়ে লিফলেট বিতরণ যশোর ও নড়াইলে ১২৭৮টি মণ্ডপে দুর্গাপূজা: তিন স্তরের নিরাপত্তায় মাঠে এসআরবি সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই আগামীর বাংলাদেশের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভে শত শত হোটেল-রিসোর্ট, নেই ফায়ার স্টেশন সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সতর্কবার্তার পরও চালু ছিল রিসোর্ট ‘টুপটুপ’, চার মাস আগেই ঝুঁকি শনাক্ত

হামলার প্রতিবাদে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ

চট্টগ্রাম ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:০০:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪ ৩৩৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেন সনাতন ধর্মাবলম্বীরা। দেশের বিভিন্ন স্থানে ‘হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে শনিবার (১০ আগস্ট) বিকেলে মহানগরের চেরাগি পাহাড় মোড়ে সড়ক অবরোধ করে নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ করেন তারা। দাবি অনুযায়ী দেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ না হলে আরো কঠোর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দেয়া হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান। কর্মসূচীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দ্রুত সময়ের মধ্যে সব হামলার ঘটনার বিচার দাবি করেন তারা।

এদিকে, কোটা আন্দোলন, সরকারের পতনের দাবিতে এক দফা সফল আন্দোলনের পর আবারও উত্তাল হলো চট্টগ্রাম। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে সংখ্যালঘু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা এবং মন্দিরে হামলা ও আগুন দেয়ার অভিযোগ উঠেছে।

এর প্রতিবাদে শনিবার (১০ আগস্ট) বিকেলে চেরাগি পাহাড় মোড়ে অবস্থান নেন তারা। এর আগে সকালে নগরের নিউমার্কেট মোড়ে অবস্থান নিয়ে প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হামলার প্রতিবাদে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ

সংবাদ প্রকাশের সময় : ০৮:০০:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪