ঢাকা ০১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্যাংকে টাকা জমছে, ঋণ মিলছে না: রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বড় সংকট দূরপথের কষ্ট ঘুচিয়ে ৩ লাখ ছাত্রীর হাতে বাইসাইকেল কুষ্টিয়া-যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এক দিনে চার কর্মসূচি মৌজা রেইটে বড় পরিবর্তন, বাজারদর অনুযায়ী হবে জমির দলিল নির্বাসনে কেউ হারিয়েছেন স্বদেশ, কেউ ফিরেছেন রাজনীতিতে মেডিকেল-ডেন্টালে ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ১৮ ডিসেম্বর পবিপ্রবি ছাত্রদলের জাতীয় কর্মশালা, আলোচনায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ প্রচলিত প্রক্রিয়ায় পর্যালোচনা করছে ভারত আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সংসদে আইন করে আওয়ামী লীগ বিলুপ্তির দাবি, অঙ্গসংগঠন নিষিদ্ধেও রিট

নিউমার্কেট মোড় দখল করে বিক্ষোভ

চট্টগ্রাম ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৫:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪ ১৫৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন কয়েক হাজার আন্দোলনকারী। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিপুল জনসমাগমের কারণে নিউমার্কেটের আশপাশের কয়েক কিলোমিটার এলাকা কার্যত আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে চলে যায়্।

শনিবার (৩ আগস্ট) বিকেল ৩টা থেকে নগরীর নিউমার্কেট মোড়ে জড়ো হতে থাকে আন্দোলনকারীরা। আধাঘণ্টার মধ্যেই হাজারো মানুষের সমাগম ঘটে। জমায়েত থেকে মুহুর্মুহু স্লোগান উঠছে। বিক্ষোভে উত্তাল হয়ে উঠে পুরো এলাকা। নিউমার্কেট মোড়ে বিক্ষোভস্থল থেকে ফুটপাতে পুলিশ বক্স ও সড়কে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরা লক্ষ্য করে ঢিল ছোড়া হয়।

সরেজমিনে দেখা গেছে, নগরীর সদরঘাট মোড়, জিপিও মোড়, স্টেশন রোড এবং আমতল মোড়ে ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীরা নিউমার্কেট মোড় অবরুদ্ধ করে ফেলে। বিশেষ করে কোতোয়ালী, রিয়াজউদ্দিন বাজার, স্টেশন রোড, জুবিলী রোড এবং সিটি কলেজ অভিমুখী সড়কে আন্দোলনকারী শিক্ষার্থীরা জড়ো হন। এতে নিউমার্কেট অভিমুখী ব্যস্ত চার সড়কেই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় যানজট।এদিকে আন্দোলনকারীরা নিউমার্কেট মোড়ে অবস্থান করলেও সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

এদিকে, নগরীর লালখান বাজার মোড়, বহদ্দারহাট, দুই নম্বর গেট, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল গেট, আন্দরকিল্লাসহ বিভিন্ন মোড়ে শান্তি সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ। সমাবেশে জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বক্তারা দেশজুড়ে চলা নৈরাজ্যের প্রতিবাদ জানান।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বলেন, পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে ব্যবস্থা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নিউমার্কেট মোড় দখল করে বিক্ষোভ

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৫:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪