ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল জব্দ পাথর নিয়ে ইউএনও’র লুকোচুরি ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘সীমান্তে ঢুকলেই গ্রেপ্তার’—ভারত থেকে দেওয়া হুঁশিয়ারির জবাবে আইনমন্ত্রীর কড়া বার্তা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ সঠিক তথ্য সরবরাহ এবং অপতথ্য প্রতিরোধের আহ্বান তথ্যমন্ত্রীর শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জেরে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

প্রশ্নফাঁসে দল হারালেন আওয়ামী লীগ নেতা মিজানুর

লালমনিরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:২৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪ ১৮৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিসিএস’র প্রশ্নফাঁসে অভিযুক্ত লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহমানকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলা আওয়ামী লীগের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী, শৃঙ্খলা-পরিপন্থী, সংগঠনবিরোধী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকায় মো. মিজানুর রহমানকে স্বীয় পদ থেকে বহিষ্কার করা হলো।

বিসিএসের প্রশ্নফাঁস চক্রের এক তালিকায় নাম আসে মিজানুর রহমান মিজানের। এরপর শনিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা আওয়ামী লীগ জরুরি সভায় তাকে দলীয় পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম বলেন, সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি নিশ্চিত হয়ে জরুরি সভা ডেকে তাকে বহিষ্কার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রশ্নফাঁসে দল হারালেন আওয়ামী লীগ নেতা মিজানুর

সংবাদ প্রকাশের সময় : ১১:২৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪