ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন, পুড়ল দুটি আসন বাংলাদেশের পোশাক খাত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আন্তর্জাতিক ব্র্যান্ড পুলিশের সামনেই পাবনায় আওয়ামী লীগের মিছিল কৃষির প্রতি নতুন প্রজন্মকে আগ্রহী করার আহ্বান ডা. জুবাইদার ঐক্যে মতপার্থক্য, জামায়াতের সিদ্ধান্তে এনসিপির আপত্তি ক্ষমতা হারিয়ে দেশে ফিরতে পারেননি যেসব নেতা ১৫ বছর পর শাহরুখ-কারিনা, ‘কিং’-এ নতুন চমক ১৬ ডিসেম্বর দেশে ফিরবেন শেখ হাসিনা? দাবি বাহাউদ্দিন নাছিমের চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা জিল বাংলা সুগার মিলে ৬৯তম আখ মাড়াই মৌসুম শুরু, চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫,৩৯০ টন

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন, পুড়ল দুটি আসন

চাঁদপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১০:০৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বগিটির দুটি আসন পুড়ে গেছে। তবে ট্রেনের কর্মচারী ও স্থানীয় লোকজনের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে চাঁদপুর কোর্ট স্টেশনে ট্রেনটির সর্বশেষ বগিতে এ ঘটনা ঘটে। শনিবার (২৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন।

স্টেশন সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর কোর্ট স্টেশনে পৌঁছানোর পর শেষ গন্তব্য বড় স্টেশনের উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ট্রেনের সর্বশেষ বগি থেকে ধোঁয়া বের হতে দেখেন স্টেশনে থাকা লোকজন। পরে ট্রেনের কর্মচারী ও স্থানীয়রা দ্রুত পানি দিয়ে আগুন নেভান। এতে বগিটির দুটি আসন পুড়ে গেলেও আগুন অন্যত্র ছড়িয়ে পড়েনি।

ট্রেনের কর্মচারীরা আগুন লাগার ঘটনার পর বগিটির কাছাকাছি একটি বোতল দেখতে পেয়েছেন বলে জানা গেছে। তাঁদের ধারণা, দুর্বৃত্তরা পেট্রোলজাতীয় দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন লাগিয়ে থাকতে পারে। তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

চাঁদপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মারুফ হোসাইন বলেন, ট্রেনের কর্মচারী ও স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে দুটি আসন পুড়ে গেছে, তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত বগিটি পরিদর্শন করে।

তিনি আরও জানান, নির্ধারিত সময় অনুযায়ী ভোর ৫টায় বগিটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে এখনো শনাক্ত করা যায়নি।

চাঁদপুর রেলওয়ে জিআরপি থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, মেঘনা এক্সপ্রেস প্রতিদিন ভোর ৫টায় চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। অন্যদিকে, ট্রেনটি চট্টগ্রাম থেকে বিকেল সোয়া ৫টায় ছেড়ে রাত ১০টার দিকে চাঁদপুরে পৌঁছায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন, পুড়ল দুটি আসন

সংবাদ প্রকাশের সময় : ১০:০৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬