ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৫১ জমির আইল কাটা নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত পাঁচবিবিতে পুকুরের তলদেশে মিলল ৪২ কেজির দুই কষ্টিপাথরের মূর্তি সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান যশোরে প্রাইভেটকারে মিলল ১৫ স্বর্ণের বার, আটক তিন ৩ হাজার একরের সেকেন্ডারি সিটি, ঢাকার আবাসন সংকটে বড় পরিকল্পনা ভ্যাটের আওতায় আসছে ২৭ হাজার ই-কমার্স প্রতিষ্ঠান অতীতের অপশক্তির স্থায়ী সুরাহা হয়নি বলেই বারবার ফ্যাসিবাদ ফিরেছে: রিজভী নাশকতা ঠেকানো ও তৃণমূল সামলাতে বিএনপির পাঁচ নেতার বিশেষ দায়িত্ব

শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৫২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী টমাস নিহতের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৭৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শিবগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। একই দিন তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার চাঁদশিকারী গ্রামের মো. সেনাপতির ছেলে রুবেল ইসলাম (২৫), মোহাম্মদ বাসির উদ্দিনের ছেলে নবম শ্রেণির শিক্ষার্থী রিফাত হাসান (১৫) এবং পারচৌকা গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে নাজমুল কবির নূরুল।

পুলিশ সূত্রে জানা গেছে, ককটেল বিস্ফোরণে আহত নাজমুল কবির নূরুলকে রাজশাহীর তেরখাদিয়া এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করে এসআরবি। পরে পুলিশ হেফাজতে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিস্ফোরণে তিনি গুরুতর আহত হয়েছেন। তাঁর দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা মাঠসংলগ্ন একটি ঘাসের জমিতে ককটেল তৈরির সময় বিস্ফোরণ ঘটে। এতে টমাস (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আরও তিনজন আহত হন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

সংবাদ প্রকাশের সময় : ০৫:৫২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬