ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অতীতের অপশক্তির স্থায়ী সুরাহা হয়নি বলেই বারবার ফ্যাসিবাদ ফিরেছে: রিজভী নাশকতা ঠেকানো ও তৃণমূল সামলাতে বিএনপির পাঁচ নেতার বিশেষ দায়িত্ব বাংলাদেশের ওপর দিল্লির খবরদারি চলবে না : গোলাম পরওয়ার আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাতকারীদের বিএনপিতে জায়গা নেই: আইনমন্ত্রী শীতের সবজিতেও দামের উত্তাপ, মাছ-মাংসের বাজারে নাভিশ্বাস ক্রেতাদের পবিত্র কোরআনে মানুষের মর্যাদার ১০ অনন্য দিক সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাল বসুন্ধরা স্কুলের শিক্ষার্থীরা জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ ১৩ মামলার শীর্ষ সন্ত্রাসী রনজু গ্রেপ্তার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান সীমান্তের দুই পারে পাচারকারীদের জাল, টার্গেট নারী-পুরুষ

অতীতের অপশক্তির স্থায়ী সুরাহা হয়নি বলেই বারবার ফ্যাসিবাদ ফিরেছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৩৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে গণতন্ত্রের বারবার বিপর্যয়ের পেছনে অতীতের রাজনৈতিক শক্তিগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর মন্তব্য, ফ্যাসিবাদী দুঃশাসনের কবলে পড়ে দেশের গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে। অতীতে এসব অপশক্তির স্থায়ী সুরাহা না হওয়ায় দেশে বারবার ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

গণতন্ত্রের ধরন ও রাজনৈতিক কাঠামো নিয়ে রিজভী বলেন, পৃথিবীর সব দেশের গণতন্ত্রের চেহারা এক নয়। প্রতিটি দেশের রাজনৈতিক ও সাংবিধানিক কাঠামো অনুযায়ী গণতন্ত্রের রূপ ভিন্ন হতে পারে।

তিনি অভিযোগ করেন, ১৭ বছর ধরে ফ্যাসিস্ট শাসন টিকিয়ে রাখার পেছনে নব্বইয়ের স্বৈরাচারদের ভূমিকা ছিল। একই সঙ্গে জাসদের গণতন্ত্রবিরোধী চিহ্নিত ইতিহাস রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারতকালে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের মা উপস্থিত ছিলেন। এ সময় তিনি সন্তানের আত্মত্যাগের যথাযথ সরকারি স্বীকৃতির দাবি জানান।

উল্লেখ্য, স্বৈরাচারবিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ২৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গুলিতে নিহত হন তৎকালীন চিকিৎসক নেতা ডা. শামসুল আলম খান মিলন। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। প্রতিবছর দিনটি শহীদ ডা. মিলন দিবস হিসেবে পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অতীতের অপশক্তির স্থায়ী সুরাহা হয়নি বলেই বারবার ফ্যাসিবাদ ফিরেছে: রিজভী

সংবাদ প্রকাশের সময় : ০১:৩৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬