ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অতীতের অপশক্তির স্থায়ী সুরাহা হয়নি বলেই বারবার ফ্যাসিবাদ ফিরেছে: রিজভী নাশকতা ঠেকানো ও তৃণমূল সামলাতে বিএনপির পাঁচ নেতার বিশেষ দায়িত্ব বাংলাদেশের ওপর দিল্লির খবরদারি চলবে না : গোলাম পরওয়ার আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাতকারীদের বিএনপিতে জায়গা নেই: আইনমন্ত্রী শীতের সবজিতেও দামের উত্তাপ, মাছ-মাংসের বাজারে নাভিশ্বাস ক্রেতাদের পবিত্র কোরআনে মানুষের মর্যাদার ১০ অনন্য দিক সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাল বসুন্ধরা স্কুলের শিক্ষার্থীরা জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ ১৩ মামলার শীর্ষ সন্ত্রাসী রনজু গ্রেপ্তার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান সীমান্তের দুই পারে পাচারকারীদের জাল, টার্গেট নারী-পুরুষ

নাশকতা ঠেকানো ও তৃণমূল সামলাতে বিএনপির পাঁচ নেতার বিশেষ দায়িত্ব

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:২৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা, সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং তৃণমূল পর্যায়ে দলীয় শৃঙ্খলা ধরে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে বিএনপি। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পাঁচ নেতাকে নিয়ে গঠন করা হয়েছে একটি বিশেষ টিম। তাঁদের মূল দায়িত্ব হবে মাঠপর্যায়ে সাংগঠনিক তৎপরতা জোরদার, নেতাকর্মীদের সক্রিয় রাখা এবং স্থানীয় পর্যায়ের সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।

বিশেষ টিমে দায়িত্ব পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক ও প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এবং হুইপ মিয়া নুরুদ্দিন অপু।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচালিত এই টিমকে সার্বিক সহযোগিতা করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

তৃণমূলের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলায় নজর

দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, বিশেষ টিমের দায়িত্ব কেবল সম্ভাব্য নাশকতা প্রতিরোধেই সীমাবদ্ধ নয়। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখা এবং দলীয় শৃঙ্খলা নিশ্চিত করাও তাঁদের অন্যতম লক্ষ্য।

বিশেষ করে আগামী ডিসেম্বর মাসকে সামনে রেখে মাঠপর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় রাখার বিষয়ে গুরুত্ব দিচ্ছে বিএনপির হাইকমান্ড। জেলা, উপজেলা ও অন্যান্য সাংগঠনিক ইউনিটের কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি স্থানীয় নেতৃত্বের সঙ্গে কেন্দ্রের যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

কেন্দ্র-তৃণমূল সমন্বয়ে বিশেষ উদ্যোগ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাংগঠনিক বিভাগের নেতৃবৃন্দ ও সংসদ সদস্যদের সঙ্গে সাংগঠনিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়েছে। এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিশেষ টিমের দায়িত্বশীল এক নেতা জানান, তাঁদের কার্যক্রমের মাধ্যমে তৃণমূলের সাংগঠনিক দুর্বলতা এবং স্থানীয় পর্যায়ের সমস্যাগুলো চিহ্নিত করা হবে। একই সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সমন্বয় বাড়ানো হবে। রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বাস্তবতা বিবেচনায় প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হবে।

রাজনৈতিক পরিস্থিতিতে বাড়তি সতর্কতা

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা মোকাবিলার পাশাপাশি দলীয় কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে বিএনপির নেতৃত্ব। এ কারণে কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের সমন্বয়ে বিশেষ টিম গঠনের উদ্যোগকে তৃণমূল সংগঠনকে আরও সক্রিয় ও নিয়ন্ত্রণে রাখার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এখন দেখার বিষয়, পাঁচ নেতার এই বিশেষ টিম মাঠপর্যায়ে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে এবং সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে কেন্দ্রের নির্দেশনা তৃণমূল পর্যন্ত কতটা বাস্তবায়ন করতে সক্ষম হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাশকতা ঠেকানো ও তৃণমূল সামলাতে বিএনপির পাঁচ নেতার বিশেষ দায়িত্ব

সংবাদ প্রকাশের সময় : ০১:২৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬