ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুমকি মহিলা কলেজে ৩০ পদের পিঠার সমাহারে উৎসব প্রাণীর ক্ষতি না করতে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান শ্রমিক-মালিকের সমঝোতায় দ্রুত মজুরি নির্ধারণ, সরকারের প্রভাব ছিল না: মাহ্দী আমিন রাজনীতির বিভাজন পেরিয়ে জাতীয় ঐক্যের পথে বাংলাদেশ ব্যাংকে টাকা জমছে, ঋণ মিলছে না: রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বড় সংকট দূরপথের কষ্ট ঘুচিয়ে ৩ লাখ ছাত্রীর হাতে বাইসাইকেল কুষ্টিয়া-যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এক দিনে চার কর্মসূচি মৌজা রেইটে বড় পরিবর্তন, বাজারদর অনুযায়ী হবে জমির দলিল নির্বাসনে কেউ হারিয়েছেন স্বদেশ, কেউ ফিরেছেন রাজনীতিতে মেডিকেল-ডেন্টালে ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ১৮ ডিসেম্বর

প্রাণীর ক্ষতি না করতে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:১৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আশপাশের কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করা এবং অকারণে তাদের কষ্ট দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কোনো প্রাণীর যত্ন নেওয়ার সামর্থ্য না থাকলেও অন্তত তাদের ক্ষতি করা বা নির্যাতন করা যাবে না। বরং সুযোগ থাকলে প্রাণীদের নিরাপত্তা ও পরিচর্যায় সবাইকে এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সমাজে প্রায়ই দেখা যায়, মানুষ অকারণে বিভিন্ন প্রাণীকে নির্যাতন করছে এবং তাদের কষ্ট দিচ্ছে। এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আল্লাহ তায়ালা মানুষের কল্যাণ ও প্রয়োজনে এসব প্রাণী সৃষ্টি করেছেন। তাই প্রতিটি প্রাণীর প্রতি মানুষের দায়িত্বশীল ও সহানুভূতিশীল আচরণ করা উচিত।

প্রাণীদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, পরিবারের শিশু-কিশোরদের মধ্যে ছোটবেলা থেকেই জীবজন্তুর প্রতি মমত্ববোধ, সহমর্মিতা ও দায়িত্ববোধের শিক্ষা ছড়িয়ে দিতে হবে। তাদের বোঝাতে হবে, মানুষের পাশাপাশি প্রকৃতির প্রতিটি প্রাণীরও বেঁচে থাকার অধিকার রয়েছে।

তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে প্রাণীর প্রতি ভালোবাসা ও সহানুভূতির মানসিকতা তৈরি করা গেলে মানুষ, জীবজন্তু ও প্রকৃতির মধ্যে ভারসাম্যপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা সম্ভব হবে। এতে এমন একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা যাবে, যেখানে শুধু মানুষ নয়, প্রতিটি প্রাণীও নিরাপদে বসবাসের সুযোগ পাবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রাণীদের উপকার করতে না পারলেও তাদের ক্ষতি করা থেকে বিরত থাকা প্রত্যেকের নৈতিক দায়িত্ব। পাশাপাশি আশপাশের জীবজন্তুর যত্ন নেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সামর্থ্য অনুযায়ী সবাইকে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রাণীর ক্ষতি না করতে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

সংবাদ প্রকাশের সময় : ০৫:১৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬