ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মৌজা রেইটে বড় পরিবর্তন, বাজারদর অনুযায়ী হবে জমির দলিল নির্বাসনে কেউ হারিয়েছেন স্বদেশ, কেউ ফিরেছেন রাজনীতিতে মেডিকেল-ডেন্টালে ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ১৮ ডিসেম্বর পবিপ্রবি ছাত্রদলের জাতীয় কর্মশালা, আলোচনায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ প্রচলিত প্রক্রিয়ায় পর্যালোচনা করছে ভারত আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সংসদে আইন করে আওয়ামী লীগ বিলুপ্তির দাবি, অঙ্গসংগঠন নিষিদ্ধেও রিট ২৪ দিন বন্ধ আদানির এক ইউনিট, সরবরাহে প্রভাব না পড়ার আশা টুঙ্গিপাড়ায় বিএনপির ৬ নেতার পদত্যাগ পাবনায় গোপনে মজুত ৪৬৬ বস্তা সার উদ্ধার, তিন ব্যবসায়ীকে জরিমানা

মেডিকেল-ডেন্টালে ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ১৮ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৫৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবেদন চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত; ফি ১ হাজার টাকা, এমবিবিএস ও বিডিএসের পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়। আবেদন করা যাবে আগামী ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর।

বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) প্রণীত জাতীয় ভর্তি নীতিমালা অনুসারে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। প্রি-পেইড টেলিটক মোবাইলের মাধ্যমে এ ফি জমা দিতে হবে।

আবেদন ও পরীক্ষার সময়সূচি

ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া আবেদন কার্যক্রম চলবে ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ৪ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট।

প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১৪ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত। হাজিরা শিট ডাউনলোডের সময় ১৫ থেকে ১৭ ডিসেম্বর।

আগামী ১৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর এমবিবিএস ও বিডিএস—দুই কোর্সের জন্য অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে।

আবেদনের যোগ্যতা

আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে হলে প্রার্থীকে ২০২৫ অথবা ২০২৬ সালে এইচএসসি, ‘এ’ লেভেল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২০২৩ সালের আগে এসএসসি, ‘ও’ লেভেল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা আবেদন করতে পারবেন না।

প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে। এইচএসসি বা সমমানের পরীক্ষায়ও বিজ্ঞান বিভাগ থাকতে হবে এবং জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয় পড়তে হবে।

সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি বা সমমানের দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.৫০ থাকতে হবে। পাশাপাশি এইচএসসি বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানে জিপিএ কমপক্ষে ৩.৫০ হতে হবে।

পশ্চাৎপদ জনগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.০০ এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানে জিপিএ কমপক্ষে ৩.০০ থাকতে হবে।

এ জনগোষ্ঠীর জন্য মোট আসনের ১ শতাংশ সংরক্ষিত থাকবে। রাঙামাটি মেডিকেল কলেজের ২৫ শতাংশ আসনও এই সংরক্ষিত কোটার অন্তর্ভুক্ত থাকবে।

১০০ নম্বরের ভর্তি পরীক্ষা

দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে এমবিবিএস ও বিডিএস কোর্সের জন্য একই প্রশ্নপত্রে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এইচএসসি সিলেবাস অনুযায়ী বিষয়ভিত্তিক নম্বর বণ্টন করা হয়েছে—

  • জীববিজ্ঞান: ৩০ নম্বর
  • রসায়ন: ২৫ নম্বর
  • পদার্থবিজ্ঞান: ১৫ নম্বর
  • ইংরেজি: ১৫ নম্বর
  • সাধারণ জ্ঞান, পেশাগত প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়ন: ১৫ নম্বর

পরীক্ষার সময় ১ ঘণ্টা ১৫ মিনিট। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাওয়া যাবে। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ নম্বর। পরীক্ষায় পাস নম্বর ৪০। জাতীয় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হলে কোনো শিক্ষার্থী দেশের মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তির জন্য বিবেচিত হবেন না।

যেভাবে তৈরি হবে মেধাতালিকা

ভর্তি পরীক্ষার লিখিত অংশের নম্বরের পাশাপাশি এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষার জিপিএর ভিত্তিতেও মেধাতালিকা তৈরি করা হবে।

এ ক্ষেত্রে এসএসসি বা সমমানের পরীক্ষার জিপিএর ৮ গুণ হিসেবে সর্বোচ্চ ৪০ নম্বর এবং এইচএসসি বা সমমানের পরীক্ষার জিপিএর ১২ গুণ হিসেবে সর্বোচ্চ ৬০ নম্বর নির্ধারণ করা হয়েছে। লিখিত পরীক্ষার নম্বরের সঙ্গে এ দুই পরীক্ষার জিপিএভিত্তিক নম্বর যোগ করে মেধাক্রম নির্ধারণ করা হবে।

তবে ২০২৫ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মোট প্রাপ্ত নম্বর থেকে ৩ নম্বর বাদ দেওয়া হবে। অন্যদিকে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ বা মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মোট নম্বর থেকে ৫ নম্বর কর্তন করে মেধাতালিকা তৈরি করা হবে।

বিদেশি শিক্ষাব্যবস্থায় পড়া শিক্ষার্থীদের আবেদন

বাংলাদেশি নাগরিকদের মধ্যে যাঁরা ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁদের বাংলাদেশের প্রচলিত জিপিএ পদ্ধতিতে নম্বর রূপান্তর করে সমতাকরণ সনদ বা ইকুইভ্যালেন্স সার্টিফিকেট সংগ্রহ করতে হবে।

এ জন্য পরিচালক (চিকিৎসা শিক্ষা), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা বরাবর ২ হাজার টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারসহ আবেদন করতে হবে। সনদ সংগ্রহের সময় মূল সনদ, নম্বরপত্র এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সত্যায়িত কপি সঙ্গে রাখতে হবে।

আবেদন জমা দিতে হবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মেডিকেল এডুকেশন শাখার ২০৪ নম্বর কক্ষে। এটি স্বাস্থ্য অধিদপ্তরের পুরোনো ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত। নম্বর সমতাকরণের আবেদন গ্রহণ করা হবে ২৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দুপুর ১টা পর্যন্ত।

বিদেশ থেকে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশি নাগরিকদের নম্বরপত্র সংশ্লিষ্ট দেশে বাংলাদেশের দূতাবাস বা হাইকমিশন এবং বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়িত হতে হবে।

বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি পাসপোর্টধারী শিক্ষার্থীরা বিদেশি শিক্ষার্থী হিসেবে ভর্তির সুযোগ পাবেন না। তবে দ্বৈত নাগরিকত্ব থাকা শিক্ষার্থীরা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে জাতীয় ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।

আবেদন করবেন যেভাবে

এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার আবেদন, ফরম পূরণের নিয়ম এবং অন্যান্য নির্দেশনা জানতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখতে হবে।

  • আবেদনের ওয়েবসাইট: dgme.teletalk.com.bd
  • স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর: dgme.gov.bd
  • স্বাস্থ্য অধিদপ্তর: dghs.gov.bd
  • স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ: mefwd.gov.bd

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেডিকেল-ডেন্টালে ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ১৮ ডিসেম্বর

সংবাদ প্রকাশের সময় : ১১:৫৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬