ঢাকা ০৮:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিতে হামলা-গুলির অভিযোগ, আহত ৫ চাঁপাইনবাবগঞ্জে বিদেশী অস্ত্র ও গুলি উদ্ধারসহ দুইজন গ্রেফতার এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তি ভারত, প্রভাবশালী নেতাদের তালিকায় দ্বিতীয় মোদি ১৫ বছরের চুক্তিতে থার্ড টার্মিনালের আয়ের বড় অংশ পাবে জাপান স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী, দিল্লিতে অস্ত্রোপচার জামালপুরে গাঁজাসহ মাদককারবারী আটক রাণীশংকৈলে পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ, পাল্টা দাবি প্রতিপক্ষের মাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগে আগ্রহী এসকে গ্রুপ পবিপ্রবিতে তিন কর্মকর্তার সহকারী অধ্যাপক পদে যোগদান লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে বিদেশী অস্ত্র ও গুলি উদ্ধারসহ দুইজন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:১৮:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে ইউএসএ’র তৈরী ২টি বিদেশী পিস্তল, ৯ রাউন্ড গুলি, ৪টি ম্যাগজিন এবং অস্ত্র কেনাবেচার ১ লক্ষ ৪০ হাজার ৭ শত টাকাসহ আসামী আহসান আলী ও আব্দুর রহিমকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি।

সোমবার (২৩ নভেম্বর) শিবগঞ্জ উপজেলার রানীনগর হাটপাড়ায় পরিচালিত অভিযানে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে এসআরবি-৫। এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন এসআরবি-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

তিনি জানান, নিজস্ব গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল একটি বসতবাড়িতে ব্যাপক তল্লাশির পর বিদেশী অস্ত্র, গুলি ও ম্যাগজিন উদ্ধার সহ আসামী আহসান আলী এবং আব্দুর রহিমকে গ্রেফতার করতে সক্ষম হয়।

কোম্পানী কমান্ডার আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অস্ত্র কেনাবেচার সাথে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে এবং আসামী আহসান আলীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা, একটি পাসপোর্ট জালিয়াতি মামলা, একটি গুরুতর জখমের মামলা ও আসামী আব্দুর রহিমের বিরুদ্ধে ডিএমপির মতিঝিল থানায় জাল টাকার বিশেষ ক্ষমতা আইনে মামলা আছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে বিদেশী অস্ত্র ও গুলি উদ্ধারসহ দুইজন গ্রেফতার

সংবাদ প্রকাশের সময় : ০৮:১৮:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬