ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী; আইসিইউতে ৪ বাসের ভেতরে ঘুমাচ্ছিলেন চালক, দুর্বৃত্তের আগুনে পুড়ে প্রাণ গেল টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন ঢাকায় এসে ডা. জুবাইদার সঙ্গে সাক্ষাৎ ডাচেস সোফির ষড়যন্ত্রের আশঙ্কা, রাজপথে থাকার বার্তা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, একটিতে মৃত্যুদণ্ড; আরও ছয় মামলা ট্রাইব্যুনালে দুই দিনই বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা কপ৩১: জলবায়ু সম্মেলন থেকে এবার বাংলাদেশের চাওয়া কতটা পূরণ হবে? বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের সময়সূচি ঘোষণা আরাফাতের পর চলে গেল ১০ মাসের বক্কর

বাসের ভেতরে ঘুমাচ্ছিলেন চালক, দুর্বৃত্তের আগুনে পুড়ে প্রাণ গেল

ফরিদপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১০:০৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গভীর রাতে বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক মো. কালাচাঁদ। হঠাৎ বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুন ও ধোঁয়ায় বাসের ভেতরেই আটকা পড়ে প্রাণ হারান ৫০ বছর বয়সী এই চালক।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কালাচাঁদ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের বাসিন্দা। তিনি ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর রুটে চলাচলকারী ‘কিশোর-তনয়’ পরিবহনের একটি লোকাল বাস চালাতেন।

স্থানীয় বাসিন্দা ও পরিবহন শ্রমিকদের বরাতে জানা যায়, রাতে বাসটি গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের সামনে সড়কের ওপর রাখা ছিল। চালক কালাচাঁদ তখন বাসের ভেতরে ঘুমাচ্ছিলেন। রাত ৩টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে কোতোয়ালি থানা পুলিশের সদস্যরা বাসের ভেতর থেকে চালককে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ বলেন, রাত ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাদ্দাম জানান, রাতে কালাচাঁদ শেখ নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে তাঁর মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। বাসে আগুন লাগার কারণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাসের ভেতরে ঘুমাচ্ছিলেন চালক, দুর্বৃত্তের আগুনে পুড়ে প্রাণ গেল

সংবাদ প্রকাশের সময় : ১০:০৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬