ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীতে সন্ধ্যার বৃষ্টি, কোথাও শিলাবৃষ্টি—বাড়ছে শীতের আমেজ স্বৈরাচারের সময় চিকিৎসাব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল: প্রধানমন্ত্রী তেঁতুলিয়া থেকে আবারও দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার, বাড়ছে পর্যটকের ভিড় মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু ‘সব ফাঁস করে দেব’, প্রতিমন্ত্রীকে হুঁশিয়ারি আমির হামজার গ্রামীণ দারিদ্র্য বিমোচনে তিন প্রকল্প, সুবিধা পাবেন ১ লাখ ৪৫ হাজার মানুষ ১৫ বছরে নিবন্ধন বাতিল, কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর ডেঙ্গুতে একদিনে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৬০ শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদন নিয়ে ধোঁয়াশা, সরাসরি আবেদন করেননি তিনি চাটমোহরে সার বিতরণে হট্টগোল, ডিলারের ঘর ভেঙে ৬১১ বস্তা লুট

তেঁতুলিয়া থেকে আবারও দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার, বাড়ছে পর্যটকের ভিড়

পঞ্চগড় প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:১২:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কয়েক দিনের বিরতির পর আবারও পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে দেখা যাচ্ছে হিমালয় পর্বতমালার তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। মেঘমুক্ত আকাশে মহানন্দা নদীর তীরে দাঁড়ালেই দূর দিগন্তে চোখে পড়ছে বরফে ঢাকা পর্বতশৃঙ্গ। প্রকৃতির এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে তেঁতুলিয়ায় ভিড় করছেন প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুরা।

বিশেষ করে ভোরের আলোয় কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য হয়ে ওঠে আরও আকর্ষণীয়। সূর্যের প্রথম আলো বরফে ঢাকা শৃঙ্গে পড়তেই কখনো সোনালি, কখনো শুভ্র আভায় ঝলমল করে ওঠে পাহাড়ের চূড়া। মহানন্দা নদীর তীর, ডাকবাংলো এলাকা এবং আশপাশের বিভিন্ন উন্মুক্ত স্থান থেকে এ দৃশ্য উপভোগ করছেন পর্যটকেরা।

কয়েক দিন পর আবারও কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হওয়ায় তেঁতুলিয়ার দর্শনীয় স্থানগুলোতে পর্যটকদের আনাগোনা বেড়েছে। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ ক্যামেরায় প্রকৃতির এই অনন্য দৃশ্য ধরে রাখতে ছুটে আসছেন উত্তরের এই জনপদে। অনেকেই কাঞ্চনজঙ্ঘার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।

পর্যটকদের রাতযাপনের জন্য রয়েছে জেলা পরিষদের ডাকবাংলো, উপজেলা পরিষদের বেরং কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি আবাসিক হোটেল ও রিসোর্ট। ভোরের সূর্যোদয়ের সঙ্গে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করতে অনেক পর্যটক আগের রাতেই তেঁতুলিয়ায় অবস্থান করছেন।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসাইন বলেন, কয়েক দিনের বিরতির পর আবারও তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই পর্যটকের সংখ্যা বাড়ছে। পর্যটকদের আবাসন ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়াতে প্রশাসন কাজ করছে।

তিনি আরও বলেন, তেঁতুলিয়ার পর্যটন খাতের উন্নয়ন এবং নতুন পর্যটনকেন্দ্র গড়ে তুলতে ইতোমধ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তেঁতুলিয়া থেকে আবারও দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার, বাড়ছে পর্যটকের ভিড়

সংবাদ প্রকাশের সময় : ০৮:১২:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬