ঢাকা ০৮:২২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীতে সন্ধ্যার বৃষ্টি, কোথাও শিলাবৃষ্টি—বাড়ছে শীতের আমেজ স্বৈরাচারের সময় চিকিৎসাব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল: প্রধানমন্ত্রী তেঁতুলিয়া থেকে আবারও দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার, বাড়ছে পর্যটকের ভিড় মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু ‘সব ফাঁস করে দেব’, প্রতিমন্ত্রীকে হুঁশিয়ারি আমির হামজার গ্রামীণ দারিদ্র্য বিমোচনে তিন প্রকল্প, সুবিধা পাবেন ১ লাখ ৪৫ হাজার মানুষ ১৫ বছরে নিবন্ধন বাতিল, কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর ডেঙ্গুতে একদিনে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৬০ শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদন নিয়ে ধোঁয়াশা, সরাসরি আবেদন করেননি তিনি চাটমোহরে সার বিতরণে হট্টগোল, ডিলারের ঘর ভেঙে ৬১১ বস্তা লুট

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৩১:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুরে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছে। এরমধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। দুর্ঘটনায় অন্তত আরও ১৫ জন আহত হয়।

সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে চন্দ্রগঞ্জ উপজেলার চরচামিতা এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন নিয়ে বৃদ্ধ আব্দুর রহমান ও তার স্ত্রী সাজেদা বেগমকে সদর হাসপাতালে আনা হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে।

নিহতরা হলেনা, চন্দ্রগঞ্জের লতিফপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে বাবুল (৬৫), চাঁদপুরের ফরিদগঞ্জে ছিদ্দিকুর রহমানের স্ত্রী মানছুর বেগম (৫০) ও রামগতি উপজেলার চরসীতা গ্রামের আশরাদের ছেলে আশিক (২৫)।

আহত আব্দুর রহমান জানান, তারা বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুর দিকে যাচ্ছিলেন। ড্রাইভার বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা নিষেধ করা শর্তেও তিনি গতি থামাননি। এতে ঘটনাস্থলে বাস উল্টে পড়েছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনাস্থলে নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহণের একটি যাত্রীবাহী বাস উল্টে পড়ে যায়। বাসটি বেপরোয়া গতি ছিলো। বাস উল্টে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। দুর্ঘটনা কবলিত বাসটি সড়ক থেকে সরানো হয়েছে। আহত ও নিহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি বলেন, সড়ক দুর্ঘটনায় ২ জনকে মৃত অবস্থায় আনা হয়েছে। আহত অবস্থায় অন্তত ১৫ জন এসেছেন। আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় ৩ জন মারা গেছেন। এছাড়া অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫

সংবাদ প্রকাশের সময় : ০৫:৩১:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬