ঢাকা ০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ষড়যন্ত্র করে গণতন্ত্রের সংগ্রাম থামানো যাবে না: অনিন্দ্য ইসলাম অমিত টাইব্রেকারের রোমাঞ্চে জয়পুরহাট সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন কালাই ভাড়া বাসায় আটকে মুদি ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩ এবার ‘মডেল খাল’ ভাবনা, পানির সঙ্গে বদলাবে গ্রামীণ জীবিকা মশা মারতে হাজার কোটি টাকা, তবু ডেঙ্গুর দাপট—ব্যর্থতার দায় কার? স্থিতিশীলতা নষ্টের চেষ্টা বরদাশত করা হবে না: নার্গিস বেগম শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই সান্তাহারে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন পূজোর নতুন জামা পেলো হরিজন পরিবারের শিশুরা ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, সিসিটিভিতে শেষ দেখা ১৫ বছরের তাজমিনকে

টাইব্রেকারের রোমাঞ্চে জয়পুরহাট সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন কালাই

জয়পুরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র, এরপর টাইব্রেকারে টানটান উত্তেজনা। শেষ পর্যন্ত জয়পুরহাট সদর উপজেলা ফুটবল দলকে ৪-৩ গোলে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে কালাই উপজেলা দল।

শুক্রবার বিকেলে জয়পুরহাট জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জমজমাট এই ম্যাচ উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক।

ফাইনালে শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে প্রতিদ্বন্দ্বিতা করে। নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি কোনো দল। ফলে ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে।

সেখানে কালাই উপজেলা দল চারটি শটে গোল করতে সক্ষম হয়। অন্যদিকে জয়পুরহাট সদর উপজেলা দল গোল করে তিনটি শটে। এতে ৪-৩ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কালাই, নিশ্চিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আবদুল বারী, এমপি। পরে তিনি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও অন্যান্য পুরস্কার তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত ক্রীড়াচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ফাইনালে সুশৃঙ্খল ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করেছেন। জয়পুরহাটে ফুটবলের এই আগ্রহ ধরে রাখতে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগ প্রশংসনীয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব গোলজার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনাল ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। টাইব্রেকারের রোমাঞ্চ পেরিয়ে কালাই উপজেলা দলের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয় এবারের জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টাইব্রেকারের রোমাঞ্চে জয়পুরহাট সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন কালাই

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬