ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালিহাতীতে ৪ হাজার ৮১৫ পিস ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের কালিহাতীতে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ৪ হাজার ৮১৫ পিস ইয়াবাসহ মো. আল আমিন মিয়া (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ ও জেলা কার্যালয়, টাঙ্গাইলের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অধিদপ্তর সূত্র জানায়, সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির নেতৃত্বে কালিহাতী থানার পাথালকান্দি এলাকায় অভিযান চালানো হয়।

যমুনা সেতু-টাঙ্গাইল মহাসড়কের পাশে ফরজ আলীর ফার্নিচারের দোকানের দক্ষিণ দিকে অভিযান চলাকালে সন্দেহভাজন এক যুবকের দেহ তল্লাশি করা হয়।

এ সময় তার সঙ্গে থাকা একটি ট্রাভেল ব্যাগে তল্লাশি চালিয়ে ৪ হাজার ৮১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে ওই যুবককে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

আটক মো. আল আমিন মিয়া (৩২) জামালপুরের দেওয়ানগঞ্জ থানার চরকিলকাপুর গ্রামের মৃত মফিজল ও মৃত সায়েরা বেগমের ছেলে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ ঘটনায় আল আমিন মিয়ার বিরুদ্ধে কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কালিহাতীতে ৪ হাজার ৮১৫ পিস ইয়াবাসহ যুবক আটক

সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬