ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউনূস আমলে পদায়ন-পদোন্নতি নিয়ে অভিযোগ, সমাধান লটারিতে নলছিটিতে ২ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার ঝালকাঠিতে কমছে না ডেঙ্গুর দাপট, হাসপাতালে ৪২ রোগী; মৃত্যু ১০ চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বার কাউন্সিলের এনরোলমেন্ট ভাইভা নিয়ে নতুন সিদ্ধান্ত, ৪ রিটের প্রার্থীদের নেওয়া হবে ভাইভা ৩.৪ শতাংশে আটকে অর্থনীতি, বাড়ছে দারিদ্র্য-আয়বৈষম্য: বিশ্বব্যাংক সিলেটে এবার ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজা, বেড়েছে আয়োজন এলপিজির দাম সমন্বয়ে সরকার বাধ্য হয়েছে: তথ্য উপদেষ্টা লটারিতে বদলি হলেন ১৩১ সাবরেজিস্ট্রার, ঢাকার ১৮ পদে বাছাই শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লটারিতে বদলি হলেন ১৩১ সাবরেজিস্ট্রার, ঢাকার ১৮ পদে বাছাই

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবরেজিস্ট্রারদের বদলি-পদায়নে এবার চালু হলো নতুন পদ্ধতি। প্রথমবারের মতো লটারির মাধ্যমে শুরু হয়েছে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া। প্রথম ধাপে সারাদেশের ১৩১ জনকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বদলি কার্যক্রমের উদ্বোধন শেষে এ তথ্য জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

সাবরেজিস্ট্রারদের বদলি-পদায়ন নিয়ে দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে বলে মন্তব্য করেন আইনমন্ত্রী।

তিনি বলেন, রাতারাতি পুরো ব্যবস্থার পরিবর্তন সম্ভব নয়। তবে পরিবর্তনের জন্য কোনো না কোনো জায়গা থেকে শুরু করতে হবে। লটারির মাধ্যমে বদলি কার্যক্রম শুরু সেই উদ্যোগেরই অংশ।

আইনমন্ত্রী বলেন, ঢাকায় পোস্টিংকে অনেক সময় ‘প্রাইস পোস্টিং’ হিসেবে দেখা হয়। ধারণা করা হয়, ঢাকার গুরুত্বপূর্ণ পদগুলোতে যারা দায়িত্ব পান, তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই ‘প্রাইস পোস্টিং’-এর ক্ষেত্রেই প্রথম লটারি অনুষ্ঠিত হচ্ছে।

আইনমন্ত্রী জানান, ঢাকার ১৮টি সাবরেজিস্ট্রি অফিসে পদায়নের জন্য সারাদেশের ১৩১ জনের মধ্য থেকে লটারির মাধ্যমে ১৮ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে।

তবে শুধু লটারির ফলের ভিত্তিতেই গুরুত্বপূর্ণ অফিসে দায়িত্ব দেওয়া হবে না। সংশ্লিষ্টদের দক্ষতা ও যোগ্যতা বিবেচনা করে গুরুত্বপূর্ণ সাবরেজিস্ট্রি অফিসে পদায়ন করা হবে বলে জানান তিনি।

নতুন কর্মস্থলে গিয়ে কোনো সাবরেজিস্ট্রার দুর্নীতিতে জড়িয়ে পড়লে তাকে সরিয়ে দেওয়ার কথাও জানিয়েছেন আইনমন্ত্রী।

তিনি বলেন, বদলি-পদায়নের মাধ্যমে নতুন ব্যবস্থা চালুর পাশাপাশি দায়িত্ব পালনের ক্ষেত্রেও নজরদারি থাকবে। কেউ নতুন কর্মস্থলে গিয়েই দুর্নীতি শুরু করলে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হবে।

এ সময় সাবরেজিস্ট্রারের কাছ থেকে সাংবাদিকের টাকা নেওয়ার অভিযোগের বিষয়টিও মন্ত্রণালয় খতিয়ে দেখছে বলে জানান মো. আসাদুজ্জামান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লটারিতে বদলি হলেন ১৩১ সাবরেজিস্ট্রার, ঢাকার ১৮ পদে বাছাই

সংবাদ প্রকাশের সময় : ০১:০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬