অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের শিক্ষক বদলি বন্ধ

- সংবাদ প্রকাশের সময় : ০২:৩৬:১০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
আগামীকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম স্থগিত থাকবে। ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সোমবার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
১৪ হাজার শিক্ষক পদায়ন না হওয়া পর্যন্ত বন্ধ
ববি হাজ্জাজ বলেন, ১৪ হাজার শিক্ষক পদায়নের জন্য নতুন করে বদলি কার্যক্রম বন্ধ থাকবে। এসব শিক্ষকের পদায়ন সম্পন্ন হলে আবার শিক্ষক বদলি কার্যক্রম শুরু করা হবে।
তিনি বলেন, ‘১৪ হাজার শিক্ষকের পদায়ন হলে তখন আবার বদলি শুরু হবে।’
ফলে আগামীকাল থেকে প্রাথমিকের শিক্ষক বদলি কার্যক্রম অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। পদায়নের কাজ শেষ হওয়ার পরই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।





















