ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একই দলের জার্সিতে মেসি-রোনাল্ডো! তেভেজের বিদায়ী ম্যাচ ঘিরে বড় পরিকল্পনা ধ্বংসযজ্ঞের পর শান্তির ইঙ্গিত, ইউক্রেনে ৩ দিনের যুদ্ধবিরতি পুতিনের ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেবে ব্যাংক সংকটকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক আকাশে মেঘ দেখলেই যারা পালায়, তাদের চেনেন: শফিকুর রহমান জাতিসংঘ অধিবেশনের আগে ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ মিলবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক ফ্যাসিবাদ ও জামায়াতের বক্তব্যের মধ্যে কোন প্রার্থক্য নেই ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে নেপোলিয়নের দুর্গ

ধ্বংসযজ্ঞের পর শান্তির ইঙ্গিত, ইউক্রেনে ৩ দিনের যুদ্ধবিরতি পুতিনের

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর রাশিয়া-ইউক্রেন সংঘাত থামানোর প্রচেষ্টায় নতুন করে আশার আলো দেখা দিয়েছে। আগামী তিন দিন ইউক্রেনে কোনো ধরনের হামলা চালানো হবে না বলে ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগের মধ্যেই শনিবার এ ঘোষণা আসে। যুদ্ধবিরতির লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনার মস্কো পৌঁছানোর দিনই পুতিনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, মার্কিন দূতদের সফর চলাকালে কিয়েভ কোনো বিমান হামলা চালাবে না। একই সঙ্গে মস্কোকেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জেলেনস্কি বলেন, তাঁদের পক্ষ থেকে কোনো বিমান হামলা হবে না এবং মার্কিন প্রতিনিধিদের সফর ও আলোচনার জন্য প্রয়োজনীয় সময়ে রাশিয়ারও একই কাজ করা উচিত।

জেলেনস্কির এ ঘোষণার পরই শনিবার পুতিনের পক্ষ থেকে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়।

মস্কো-কিয়েভে বৈঠক করবেন মার্কিন দূতরা

যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দেওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি প্রস্তাব নিয়ে মস্কো গেছেন স্টিভ উইটকফ ও জারেড কুশনার। তবে প্রস্তাবটির বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

জানা গেছে, রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর আগামী রোববার (৬ সেপ্টেম্বর) কিয়েভে যাবেন মার্কিন প্রতিনিধিরা। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে তাঁদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

তবে তিন দিনের এই যুদ্ধবিরতি ঘোষণার আগের দিনও ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার কিয়েভের এসবিইউ নিরাপত্তা পরিষেবার সদর দপ্তরসহ ইউক্রেনের বিভিন্ন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে রাশিয়ার ভূখণ্ডেও দূরপাল্লার ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন।

দীর্ঘদিন ধরে চলা এ সংঘাত থামাতে আন্তর্জাতিক মহলের নানা উদ্যোগ এর আগে ব্যর্থ হয়েছে। নতুন মার্কিন উদ্যোগ এবং পুতিনের তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা সেই প্রক্রিয়ায় কতটা অগ্রগতি আনে, এখন সেটিই দেখার বিষয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ধ্বংসযজ্ঞের পর শান্তির ইঙ্গিত, ইউক্রেনে ৩ দিনের যুদ্ধবিরতি পুতিনের

সংবাদ প্রকাশের সময় : ১২:০২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬