ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ টাঙ্গাইলে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ধর্মীয় ভাবগাম্ভীর্যে যশোরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতন্ত্র নিশ্চিত হবে না: নাহিদ ইসলাম নেপালের সুড়ঙ্গ থেকে ৯ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রমিক, ভেতরে আরও অনেকে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়ি ধানখেতে, আহত মন্ত্রী-স্ত্রী আমরা ফটোসেশনের রাজনীতি করিনা : পানিসম্পদ মন্ত্রী ডিম-আটা-চিনির দামে ঊর্ধ্বগতি, সবজিতে কিছুটা স্বস্তি সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত-পাকিস্তানের নতুন বিরোধ নেপালের ভয়াবহ বন্যা: চীনের বিরুদ্ধে উঠছে একের পর এক অভিযোগ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরের পশ্চিম আকুর টাকুর এলাকার হাউজিং মাঠে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক, টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু।

এ সময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেল, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সালেহ মোহাম্মদ শাফী ইথেন, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফেজ, টাঙ্গাইল শহর স্বেচ্ছাসেবক মামুন খান সহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের মতো টাঙ্গাইলেও বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম।

তিনি বলেন, বিগত সরকারের সময়ে দেশের বনভূমি ধ্বংস করা হয়েছে। এর ফলে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশকে সবুজায়নের লক্ষ্যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে আগামী পাঁচ বছরে সারাদেশে পাঁচ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন। এই কর্মসূচি বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

তিনি দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি বৃক্ষের পরিচর্যা ও সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান।

পরে বিভিন্ন বয়সী মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

সংবাদ প্রকাশের সময় : ০৩:০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬