আমরা ফটোসেশনের রাজনীতি করিনা : পানিসম্পদ মন্ত্রী

- সংবাদ প্রকাশের সময় : ১২:২৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
পানি সম্পদমন্ত্রী ও লক্ষ্মীপুর সদর আসনের সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন আমরা ফটোসেশন রাজনীতি করিনা ছবি শো করার রাজনীতি করিনা আমরা বাস্তবে কাজ করে দেখিয়ে দিই। আজকে খাল পরিষ্কার উদ্বোধন দেখবেন কোন কোন রাজনৈতিক দলের নেতা এখানে এসে ছবি তুলবেন প্রচার করবেন।
৪ এপ্রিল (শুক্রবার) সকালে শহরের মাদাম- শিশু পার্ক সড়কের পাশে রহমতখালী খাল পরিষ্কার পরিচন্নতা কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি আরও বলেন ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। ধাপে ধাপে কাজ চলছে। সরকারের ৬ মাস সময় অতিবাহিত হয়েছে। সময় দিতে হবে কাজের সুযোগ দিতে হবে। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন সামাজিক কাজে থাকতে হবে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পরিস্কার পরিচন্নতা কর্মসূচি দলীয় ভাবে পালন করতে হবে।
এসময় তিনি ডিসি অফিস পাশ থেকে শিশু পার্ক সড়কের খালের পাশের্^ লেক করার ঘোষণা করেন। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেচ্ছাসেবক ও কৃষকদল জেলা শাখা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক শাহাব উদ্দিন সাবু, যুগ্ন আহবায়ক এ্যাড হাছিবুর রহমান, বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দিন হ্যাপি, জেলা কৃষকদলের সভাপতি মাহাবুবুল আলম মামুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন. সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।




















