ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৯ বছর পর সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার, খুলবে কি মৃত্যুরহস্য? যশোর-ঢাকা প্রভাতী ট্রেন চালুসহ রেলওয়ে জংশন উন্নয়নের দাবিতে স্মারকলিপি জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষ বিতরণ কর্মসূচি বিজয়ের মানসিকতা নিয়ে বহুদূর যেতে চায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল দেশের ২৩তম রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল! টাঙ্গাইলে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড রাষ্ট্রপতি পদে বিএনপির দুই মনোনয়নপত্র, ১১ দলের প্রার্থী অলি সালমান শাহ হত্যা মামলা: বিমানবন্দর থেকে অভিনেতা ডন গ্রেপ্তার

যশোর-ঢাকা প্রভাতী ট্রেন চালুসহ রেলওয়ে জংশন উন্নয়নের দাবিতে স্মারকলিপি

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৭:৪০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর থেকে ঢাকায় প্রভাতী ট্রেন চালু, যশোর রেলওয়ে জংশনের যাত্রী বিশ্রামাগার ও পার্কিং এলাকা আধুনিকায়ন এবং দ্বিতীয় প্ল্যাটফর্মে পূর্ণাঙ্গ ছাউনি নির্মাণসহ বিভিন্ন দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে।

রোববার (৯ আগস্ট) দুপুরে বৃহত্তর যশোর রেলযোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির নেতারা রেলওয়ে মহাপরিচালক বরাবর এ স্মারকলিপি দেন। স্মারকলিপিটি গ্রহণ করেন যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার সাইদুজ্জামান।

স্মারকলিপিতে বলা হয়, বৃহত্তর যশোর রেলযোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি দীর্ঘদিন ধরে যশোর থেকে ঢাকাগামী প্রভাতী ট্রেন চালুসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন করে আসছে। এর পাশাপাশি যশোর রেলওয়ে জংশনের বিভিন্ন সমস্যা ও সংকটও কমিটির নজরে এসেছে।

সংগ্রাম কমিটির নেতারা বলেন, যশোরসহ বৃহত্তর এই অঞ্চলের মানুষের রেল যোগাযোগের অন্যতম প্রধান কেন্দ্র যশোর জংশন। এ স্টেশন থেকে ঢাকাসহ দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে ট্রেন চলাচল করে। পাশাপাশি বেনাপোল ও কলকাতা হয়ে বিদেশি যাত্রীরাও যশোর জংশন ব্যবহার করে ঢাকায় যাতায়াত করেন।

তবে গুরুত্বপূর্ণ এই স্টেশনের যাত্রীসেবা কাঙ্ক্ষিত মানের নয় বলে অভিযোগ করেন তাঁরা। তাঁদের দাবি, যাত্রী বিশ্রামাগার ও পার্কিং এলাকার অবস্থা দীর্ঘদিন ধরে নাজুক। অন্যদিকে দ্বিতীয় প্ল্যাটফর্মে ছোট একটি ছাউনি থাকায় রোদ-বৃষ্টিতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

এ অবস্থায় দ্রুত যাত্রী বিশ্রামাগার ও পার্কিং এলাকা আধুনিকায়নের পাশাপাশি দ্বিতীয় প্ল্যাটফর্মে পূর্ণাঙ্গ ছাউনি নির্মাণের দাবি জানান সংগ্রাম কমিটির নেতারা।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বৃহত্তর যশোর রেলযোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক ও জাতীয় হকি কোচ কাওসার আলী, সদস্যসচিব প্রকৌশলী রুহুল আমিন, কমিটির নেতা হাচিনুর রহমান, হারুন অর রশিদ, হাবিবুর রহমান মিলন, মোস্তাফিজুর রহমান কবিরসহ অন্যরা।

স্মারকলিপি গ্রহণ করে স্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, যথাযথ মাধ্যমে স্মারকলিপিটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোর-ঢাকা প্রভাতী ট্রেন চালুসহ রেলওয়ে জংশন উন্নয়নের দাবিতে স্মারকলিপি

সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৭:৪০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬