ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ হবে বৈশ্বিক উৎপাদন হাব: প্রধানমন্ত্রী সাংবাদিকতার স্বীকৃতি নির্ধারণে প্রয়োজন যথাযথ কর্তৃপক্ষ: তথ্যমন্ত্রী এমপি গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি জামায়াতের ব্রিকস সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ ভারতের যশোরে যুবককে কুপিয়ে হত্যা, ঘাতক আটক যশোরে র‍্যাব-৬ মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে টাউন হল মিটিং পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর (তালিকাসহ) ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে আলোচনা, নতুন সমীকরণের আভাস বাবার দাফন শেষে রাতে চাকরি, সকালে পরীক্ষার হলে—হার না মানা ইসমাইলের গল্প

সাংবাদিকতার স্বীকৃতি নির্ধারণে প্রয়োজন যথাযথ কর্তৃপক্ষ: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৫১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কে সাংবাদিক আর কে সাংবাদিক নন—এটি নির্ধারণে একটি কার্যকর ও যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির ৩৪তম এবং নবগঠিত কমিটির প্রথম সভায় দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির প্রতিটি সিদ্ধান্তে দেশের সংবিধান, প্রচলিত আইন ও সংশ্লিষ্ট বিধি-বিধানের যথাযথ প্রতিফলন থাকতে হবে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দূরদর্শিতা, প্রজ্ঞা এবং সর্বোচ্চ সংখ্যক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার মানসিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সরকারের গৃহীত সিদ্ধান্তগুলো যেন সবার কাছে গ্রহণযোগ্য হয়, সে বিষয়েও কমিটিকে গুরুত্ব দিতে হবে।

জহির উদ্দিন স্বপন বলেন, রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গি দিয়ে নয়, বরং জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে সব নাগরিকের প্রতি সমান দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে।

গণমাধ্যমকে একটি বহুমাত্রিক ক্ষেত্র উল্লেখ করে তিনি বলেন, এখানে বিভিন্ন মত, চিন্তা ও দৃষ্টিভঙ্গির মানুষের সহাবস্থান রয়েছে। তাই কোনো সংকীর্ণ বা পক্ষপাতমূলক সিদ্ধান্ত নয়, বরং অন্তর্ভুক্তিমূলক নীতির মাধ্যমে সর্বাধিক মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, কঠিন ও সংবেদনশীল পরিস্থিতিতেও গ্রহণযোগ্য সিদ্ধান্ত নিতে পারাই রাজনৈতিক নেতৃত্বের সক্ষমতার পরিচয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে রাষ্ট্রের একটি কৌশলগত ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় উল্লেখ করে মন্ত্রী বলেন, এ মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্তের প্রভাব অনেক দূর পর্যন্ত যেতে পারে। তাই তাৎক্ষণিক চিন্তার বাইরে গিয়ে দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

সভায় সভাপতিত্ব করেন প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ। এতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. শাহ আলম, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির নবগঠিত সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাংবাদিকতার স্বীকৃতি নির্ধারণে প্রয়োজন যথাযথ কর্তৃপক্ষ: তথ্যমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৫:৫১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬