ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকতার স্বীকৃতি নির্ধারণে প্রয়োজন যথাযথ কর্তৃপক্ষ: তথ্যমন্ত্রী এমপি গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি জামায়াতের ব্রিকস সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ ভারতের যশোরে যুবককে কুপিয়ে হত্যা, ঘাতক আটক যশোরে র‍্যাব-৬ মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে টাউন হল মিটিং পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর (তালিকাসহ) ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে আলোচনা, নতুন সমীকরণের আভাস বাবার দাফন শেষে রাতে চাকরি, সকালে পরীক্ষার হলে—হার না মানা ইসমাইলের গল্প খুলনা, বরিশাল ও চট্টগ্রামে ৫ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস

এমপি গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি জামায়াতের

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তের বিষয়টি জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে স্পিকার ও নির্বাচন কমিশনে পৃথক চিঠি পাঠিয়ে দলটি এ তথ্য জানায়।

জামায়াতের চিঠিতে বলা হয়েছে, গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে দলীয়ভাবে তদন্ত করা হয়। তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, বুধবার (২২ জুলাই) জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে নির্বাচন কমিশন ও জাতীয় সংসদের স্পিকারের কাছে চিঠি পাঠানো হয়েছে। এখন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর নির্ভর করছে।

এর আগে জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান মোমেন জানিয়েছিলেন, গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হবে।

তদন্তে যা বলছে জামায়াত

সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর জামায়াতের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। খুলনা অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ইজ্জত উল্লাহর নেতৃত্বে গঠিত কমিটিতে ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আবদুল খালেক।

তদন্ত কমিটি গাজী নজরুল ইসলাম, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেয়। পরে তদন্ত প্রতিবেদন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদে জমা দেওয়া হয়।

জামায়াতের এক কেন্দ্রীয় নেতা জানান, তদন্তে গাজী নজরুল ইসলাম বিয়ের আগে ওই নারীর সঙ্গে একাধিকবার দেখা করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে। এটিকে সংগঠনের দৃষ্টিতে নৈতিক স্খলন হিসেবে বিবেচনা করা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার কারণে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।

দ্বিতীয় বিয়ে নিয়ে বিতর্ক

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। শুরুতে জামায়াতের কিছু নেতা-কর্মী ভিডিওটি এআই প্রযুক্তিতে তৈরি বলে দাবি করলেও পরে গাজী নজরুল নিজেই জানান, ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগম।

তিনি দাবি করেন, গত ১৭ জুন প্রথম স্ত্রীর সম্মতিতে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়েছে।

জামায়াত, গাজী নজরুল ও তার পরিবারের পক্ষ থেকেও দাবি করা হয়েছে, ভিডিওগুলো বিয়ের পরের এবং প্রথম স্ত্রীর উপস্থিতিতেই বিয়ে সম্পন্ন হয়েছে।

তবে দলীয় তদন্তে নৈতিক স্খলনের বিষয়টি উঠে আসার পর তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জামায়াত।

৭৪ বছর বয়সী গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা-৪ আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে ১৯৯১ সালেও তিনি একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এমপি গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি জামায়াতের

সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬