ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইন্টারনেট ছাড়াই মেসেজ আদানপ্রদান আরশোলা’দের! নেপথ্যে কোন প্রযুক্তি? বিশ্বকাপে ফুটবলার ছেড়ে কোন ক্লাব কত টাকা পেল? গাজী নজরুলের ‘শূন্য’ আসনে নির্বাচনে লড়বেন হিরো আলম! অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন, উচ্চ আদালতের রায় অমান্য আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ফ্ল্যাট-জমি নিবন্ধন ফি যৌক্তিক করার দাবি রিহ্যাবের পানিতে ডুবে মৃত্যু- একটি অবহেলিত জনস্বাস্থ্য সংকট মাদকের গডফাদারদেরও আইনের আওতায় আনা হবে: খুলনা রেঞ্জের ডিআইজি নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত, এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত জামায়াত এমপির ঘটনা নিরপেক্ষ তদন্তের দাবি তাসনিম জারার

বিশ্বকাপে ফুটবলার ছেড়ে কোন ক্লাব কত টাকা পেল?

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:০৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপের উন্মাদনা শেষ, এখন ক্লাব ফুটবলে ফিরছে বিশ্বের নজর। তবে আন্তর্জাতিক এই মহাযজ্ঞে শুধু জাতীয় দল নয়, লাভবান হয়েছে ক্লাবগুলোও। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে খেলোয়াড় ছাড়ার বিনিময়ে ফিফার ‘ক্লাব বেনিফিট প্রোগ্রাম’ থেকে বড় অঙ্কের অর্থ পেয়েছে বিভিন্ন ক্লাব।

ফিফার নিয়ম অনুযায়ী, ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ কোনো ফুটবলার আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে গেলে ক্লাবের অনুমতি প্রয়োজন হয়। সেই সময় খেলোয়াড়দের ছাড়ার ক্ষতিপূরণ হিসেবে ফিফা ক্লাবগুলোকে অর্থ প্রদান করে। ২০২৬ বিশ্বকাপে এ খাতে ফিফা মোট ৩৫ কোটি ৫০ লাখ ডলার ব্যয় করেছে।

এই অর্থ পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। বিশ্বকাপে ফুটবলার ছাড়ার বিনিময়ে ক্লাবটি প্রায় ৪২ কোটি টাকা আয় করেছে।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্পেনের জায়ান্ট বার্সেলোনা। তাদের আয় ৩৭ কোটি ৬৪ লাখ টাকা। তৃতীয় স্থানে থাকা জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ পেয়েছে ৩২ কোটি ৮৩ লাখ টাকা।

চতুর্থ স্থানে রয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। তাদের আয় প্রায় ৩০ কোটি টাকার কাছাকাছি। এ ছাড়া প্যারিস সাঁ জাঁ (পিএসজি), অ্যাটলেটিকো মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ পেয়েছে।

যদিও ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর বিপুল বেতন কাঠামো ও পরিচালন ব্যয়ের তুলনায় এই অর্থ খুব বড় অঙ্ক নয়। তবে ছোট ও মাঝারি মানের ক্লাবগুলোর জন্য ফিফার এই অর্থ গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করে।

বিশেষ করে তুলনামূলক ছোট ক্লাবগুলো বিশ্বকাপে খেলোয়াড় পাঠিয়ে আর্থিকভাবে লাভবান হয়। ২০২৬ বিশ্বকাপেও ইংল্যান্ডের ষষ্ঠ স্তরের ক্লাব ব্রেইনট্রি টাউন ফিফার এই ক্লাব বেনিফিট প্রোগ্রাম থেকে অর্থ পেয়েছে।

বিশ্বকাপ তাই শুধু খেলোয়াড়দের প্রতিভা প্রদর্শনের মঞ্চ নয়, বরং ক্লাবগুলোর জন্যও বাড়তি আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিশ্বকাপে ফুটবলার ছেড়ে কোন ক্লাব কত টাকা পেল?

সংবাদ প্রকাশের সময় : ০১:০৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬