ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইন্টারনেট ছাড়াই মেসেজ আদানপ্রদান আরশোলা’দের! নেপথ্যে কোন প্রযুক্তি? বিশ্বকাপে ফুটবলার ছেড়ে কোন ক্লাব কত টাকা পেল? গাজী নজরুলের ‘শূন্য’ আসনে নির্বাচনে লড়বেন হিরো আলম! অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন, উচ্চ আদালতের রায় অমান্য আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ফ্ল্যাট-জমি নিবন্ধন ফি যৌক্তিক করার দাবি রিহ্যাবের পানিতে ডুবে মৃত্যু- একটি অবহেলিত জনস্বাস্থ্য সংকট মাদকের গডফাদারদেরও আইনের আওতায় আনা হবে: খুলনা রেঞ্জের ডিআইজি নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত, এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত জামায়াত এমপির ঘটনা নিরপেক্ষ তদন্তের দাবি তাসনিম জারার

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:২৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাতের পরিকল্পিত ও টেকসই বিকাশ দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বুধবার (২২ জুলাই) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর একটি প্রতিনিধিদল। বৈঠকে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির জানান, বৈঠকে দেশের আবাসন শিল্পের বর্তমান পরিস্থিতি, পরিকল্পিত নগরায়নের চ্যালেঞ্জ, ড্যাপ (ডিটেইলড এরিয়া প্ল্যান) বাস্তবায়নজনিত বিভিন্ন বাস্তব সমস্যা এবং খাতটির দীর্ঘমেয়াদি উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধানমন্ত্রী বলেন, সরকার একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে, যাতে আবাসন খাত পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্তভাবে এগিয়ে যেতে পারে।

তিনি আরও বলেন, আবাসন খাতে কোনো ধরনের অনিয়ম যাতে না ঘটে, সে লক্ষ্যে সরকার ইতোমধ্যে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে এবং আরও কার্যকর উদ্যোগ বাস্তবায়নের প্রক্রিয়া চলছে।

বৈঠকে রিহ্যাব নেতারা জমি, প্লট ও ফ্ল্যাট নিবন্ধন ফি যৌক্তিক পর্যায়ে কমানোর দাবি জানান। পাশাপাশি আবাসন খাত-সংশ্লিষ্ট সব সরকারি সেবা সম্পূর্ণ ডিজিটাল করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

এ ছাড়া ভবনের ফ্লোর এরিয়া রেশিও (এফএআর) যৌক্তিকভাবে নির্ধারণ এবং রাজধানীর সীমিত জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে উলম্ব (ভার্টিক্যাল) নগরায়নের ওপর গুরুত্ব দেওয়ার প্রস্তাবও তুলে ধরেন রিহ্যাবের প্রতিনিধিরা।

প্রধানমন্ত্রী বলেন, দেশের নগরায়ন শুধু ঢাকাকেন্দ্রিক হলে চলবে না। রাজধানীর পাশাপাশি অন্যান্য অঞ্চলকেও সমান গুরুত্ব দিয়ে পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে কৃষিজমি সংরক্ষণ নিশ্চিত করে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ওপরও জোর দেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, রিহ্যাবের সভাপতি ড. আলী আফজাল, সহ-সভাপতি আবু খালিদ মোহাম্মদ বারকাতুল্লাহ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল করিম সিদ্দিকী, ইউনাইটেড গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নিজামউদ্দিন হাসান রশিদ এবং ম্যানেজার মুশফিকুল আলম খন্দকার।

এ ছাড়া রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন, কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল, আমিন মোহাম্মদ গ্রুপের নির্বাহী পরিচালক আবুল কালাম মো. রেজাউল করিম, সেঞ্চুরি গ্রুপের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) নাসির মজুমদার, ইউএস-বাংলা অ্যাসেটস লিমিটেডের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জালাল ঘানি খান এবং স্বদেশ প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. কাইয়ুম বৈঠকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ১০:২৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬