ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হোটেল রুমে গোপন ক্যামেরা শনাক্ত করবেন যেভাবে, জেনে নিন ৬ উপায় ফাইনাল শেষে মারামারি, আর্জেন্টিনার জন্য কী শাস্তি অপেক্ষা করছে? মোদী সরকারকে চাপে ফেলতে শম্ভু সীমান্তে কৃষকদের ঢল এআই ক্যামেরায় এবার সিট বেল্ট ও ফোনে কথা বললেও মামলা মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: জাহেদ উর রহমান ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন জামায়াত এমপির দ্বিতীয় স্ত্রী ও শ্বশুর এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী মামলার আগে মীমাংসা, বিচারপ্রার্থীদের স্বস্তিতে নতুন ব্যবস্থা জুলাইয়ের মালিকানা নিয়ে রাজনীতির নতুন দ্বন্দ্ব বিএসটিআইর নির্দেশ: বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহার

দিল্লিমুখী মহাপঞ্চায়েত ঘিরে উত্তেজনা

মোদী সরকারকে চাপে ফেলতে শম্ভু সীমান্তে কৃষকদের ঢল

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৪২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারত–মার্কিন প্রস্তাবিত বাণিজ্য চুক্তির বিরোধিতায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পাঞ্জাব-হরিয়ানা সীমান্তের শম্ভু বর্ডার। মঙ্গলবার (২১ জুলাই) সকাল থেকে হাজারো কৃষক ট্রাক্টর, বাস ও অন্যান্য যানবাহনে করে সেখানে জড়ো হন। তাদের লক্ষ্য ছিল দিল্লির কিষাণ ঘাটে আয়োজিত একদিনের মহাপঞ্চায়েতে যোগ দিয়ে বাণিজ্য চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানানো।

তবে হরিয়ানা পুলিশের কড়া নিরাপত্তা ও একাধিক ব্যারিকেডের কারণে কৃষকদের অগ্রযাত্রা আটকে যায়। এতে শম্ভু সীমান্তজুড়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। একই সঙ্গে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় দিল্লিতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

দেশ বাঁচাও মোর্চার সমন্বয়ক সরওয়ান সিং পান্ধের নেতৃত্বে শতাধিক কৃষক সংগঠনের সদস্যরা এই কর্মসূচিতে অংশ নেন। পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশসহ বিভিন্ন রাজ্য থেকে আসা কৃষকদের হাতে ছিল সংগঠনের পতাকা। ‘দেশ বাঁচাও, কৃষি বাঁচাও’ এবং ‘মোদী সরকার জবাব দাও’—এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে সীমান্ত এলাকা।

আন্দোলনরত কৃষকদের অভিযোগ, ভারত–মার্কিন বাণিজ্য চুক্তি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্র থেকে কম দামে কৃষিপণ্য, দুগ্ধজাত পণ্য ও শস্য ভারতে প্রবেশ করবে। এতে দেশীয় ক্ষুদ্র ও মাঝারি কৃষক, খামারি এবং ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন।

কৃষক নেতারা দাবি করেন, সরকার এখনো চুক্তির শর্তাবলি প্রকাশ করেনি। তাদের ভাষ্য, দেশের কৃষি, দুগ্ধশিল্প ও খাদ্য নিরাপত্তার ওপর সম্ভাব্য প্রভাব সম্পর্কে জনগণের জানার অধিকার রয়েছে। তাই চুক্তির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের পাশাপাশি কৃষকদের মতামত নেওয়ারও দাবি জানান তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শম্ভু সীমান্তে কংক্রিট ব্লক, লোহার ব্যারিকেড ও শিপিং কনটেইনার বসিয়ে নিরাপত্তা জোরদার করেছে হরিয়ানা পুলিশ। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী। এ সময় কয়েকজন আন্দোলনকারী নেতাকে আটক করা হয়েছে বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে।

অন্যদিকে, সম্ভাব্য বিক্ষোভের কারণে দিল্লির কিষাণ ঘাট ও আশপাশের এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। সীমান্তে কড়াকড়ির কারণে জাতীয় মহাসড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় সাধারণ যাত্রীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দিল্লিমুখী মহাপঞ্চায়েত ঘিরে উত্তেজনা

মোদী সরকারকে চাপে ফেলতে শম্ভু সীমান্তে কৃষকদের ঢল

সংবাদ প্রকাশের সময় : ০২:৪২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬