ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুদকের মামলার আসামিরা ডিজি আব্দুর রহিমের ছত্রচ্ছায়ায় হোটেল রুমে গোপন ক্যামেরা শনাক্ত করবেন যেভাবে, জেনে নিন ৬ উপায় ফাইনাল শেষে মারামারি, আর্জেন্টিনার জন্য কী শাস্তি অপেক্ষা করছে? মোদী সরকারকে চাপে ফেলতে শম্ভু সীমান্তে কৃষকদের ঢল এআই ক্যামেরায় এবার সিট বেল্ট ও ফোনে কথা বললেও মামলা মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: জাহেদ উর রহমান ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন জামায়াত এমপির দ্বিতীয় স্ত্রী ও শ্বশুর এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী মামলার আগে মীমাংসা, বিচারপ্রার্থীদের স্বস্তিতে নতুন ব্যবস্থা জুলাইয়ের মালিকানা নিয়ে রাজনীতির নতুন দ্বন্দ্ব

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা সহজ করতে নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:১২:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য, উন্নত ও ভোগান্তিমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারি হাসপাতালে যেন মানুষ নির্বিঘ্নে চিকিৎসা পান এবং গ্রামের মানুষকে চিকিৎসার জন্য অন্যত্র ছুটতে না হয়—সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।

সোমবার (২০ জুলাই) বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। এটি ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর সরাসরি উপস্থিত থেকে অনুষ্ঠিত প্রথম বৈঠক।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) জানান, বৈঠকের শুরুতে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর গত পাঁচ মাসে স্বাস্থ্য খাতের অগ্রগতি সম্পর্কে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত জানতে চান প্রধানমন্ত্রী।

বৈঠকে জানানো হয়, আগের সরকারের সময় স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যা ও অব্যবস্থাপনার কারণে প্রান্তিক মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছিল। সেই পরিস্থিতি থেকে উত্তরণে বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

বৈঠকে উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে চিকিৎসক উপস্থিত থাকলেও রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না—এমন অভিযোগ নিয়েও আলোচনা হয়। দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, গ্রামের মানুষের জন্য সরকারি হাসপাতালই যেন সবচেয়ে নির্ভরযোগ্য চিকিৎসাকেন্দ্র হয়ে ওঠে। সেখানে প্রয়োজনীয় ওষুধ, দক্ষ চিকিৎসক এবং মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে।

কিডনি রোগীদের চিকিৎসা সহজ করতে জেলা পর্যায়ের বিদ্যমান ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টারগুলোকে ৫০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি আগামী তিন বছরের মধ্যে পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন তিনি। এ লক্ষ্যে প্রয়োজনীয় দক্ষ জনবল তৈরি ও লজিস্টিক সহায়তা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫১ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। অবকাঠামো সম্প্রসারণ, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং নতুন ভবনের নকশা উপস্থাপন করেন গণপূর্ত বিভাগের প্রকৌশলীরা।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালক ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা সহজ করতে নির্দেশ প্রধানমন্ত্রীর

সংবাদ প্রকাশের সময় : ০৯:১২:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬