ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘সীমান্তে ঢুকলেই গ্রেপ্তার’—ভারত থেকে দেওয়া হুঁশিয়ারির জবাবে আইনমন্ত্রীর কড়া বার্তা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ সঠিক তথ্য সরবরাহ এবং অপতথ্য প্রতিরোধের আহ্বান তথ্যমন্ত্রীর শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জেরে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি বিদেশি সফটওয়্যার কেনার আড়ালে অর্থ পাচারের শঙ্কা: ব্যাংক খাতে নতুন উদ্বেগ চট্টগ্রাম বোর্ড ছাড়া সারা দেশে চলবে এইচএসসি পরীক্ষা

শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:২৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলেছে, প্রত্যর্পণ একটি সম্পূর্ণ আইনি বিষয় এবং এ ধরনের সব প্রক্রিয়া প্রচলিত আইন ও বিচারিক বিধান অনুযায়ী সম্পন্ন হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সয়াল এ কথা জানান।

ব্রিফিংয়ে এক সাংবাদিক শেখ হাসিনার সম্প্রতি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারের প্রসঙ্গ তুলে ধরে বাংলাদেশে ফিরে আসার ঘোষণার বিষয়ে ভারতের অবস্থান জানতে চান।

জবাবে রণধীর জয়সয়াল বলেন, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে বলতে গেলে, এ বিষয়ে আমাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। প্রত্যর্পণ একটি আইনি বিষয়। সে অনুযায়ীই এর নিষ্পত্তি করা হবে।”

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রত্যর্পণ সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত সংশ্লিষ্ট আইনি বাধ্যবাধকতা ও বিচারিক প্রক্রিয়া অনুসারেই নেওয়া হবে।

বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে মুখপাত্র বলেন, দুই দেশের যৌথ উন্নয়ন প্রকল্পগুলো পারস্পরিক আলোচনা ও সমঝোতার ভিত্তিতেই বাস্তবায়িত হচ্ছে এবং ভবিষ্যতেও সেই প্রক্রিয়া অব্যাহত থাকবে।

তিনি বলেন, “বাংলাদেশের সঙ্গে যৌথ সহযোগিতার আওতায় চলমান উন্নয়ন প্রকল্পগুলো উভয় পক্ষের আলোচনার ভিত্তিতেই পরিচালিত হচ্ছে এবং এভাবেই এগিয়ে যাবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

সংবাদ প্রকাশের সময় : ১০:২৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬