ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল জব্দ পাথর নিয়ে ইউএনও’র লুকোচুরি ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘সীমান্তে ঢুকলেই গ্রেপ্তার’—ভারত থেকে দেওয়া হুঁশিয়ারির জবাবে আইনমন্ত্রীর কড়া বার্তা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ সঠিক তথ্য সরবরাহ এবং অপতথ্য প্রতিরোধের আহ্বান তথ্যমন্ত্রীর শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জেরে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের বিক্ষোভ, অবরোধে যানজট

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৪২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ২২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজন এবং পরীক্ষার্থীদের নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এতে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উত্তরা বিএনএস সেন্টার ও সায়েন্সল্যাব মোড়ে পরীক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। পরে শাহবাগ ও মিরপুরসহ রাজধানীর আরও কয়েকটি এলাকায় একই দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির মধ্যে পরীক্ষা নেওয়ায় অনেক পরীক্ষার্থী চরম ভোগান্তির শিকার হয়েছেন। তাই দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখার দাবি জানান তারা।

বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো—

  • দেশের চলমান দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখতে হবে।
  • বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাইয়ের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করতে হবে।
  • আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ নিশ্চিত করতে হবে।

সায়েন্সল্যাবে সমাবেশ থেকে আন্দোলনকারীরা ঘোষণা দেন, দাবি পূরণ না হলে কর্মসূচি আরও কঠোর করা হবে।

এদিকে ঢাকার বাইরে রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে একই দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়েছে। তবে মঙ্গলবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর বাইরে বড় ধরনের কোনো কর্মসূচির খবর পাওয়া যায়নি।

শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। এতে অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের বিক্ষোভ, অবরোধে যানজট

সংবাদ প্রকাশের সময় : ১২:৪২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬