ঢাকা ০২:০৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সীমান্তে ফের পুশইনের চেষ্টা, গ্রামবাসী-বিজিবির বাধায় শূন্যরেখায় ৩ জন মেগা প্রকল্পের ব্যয় নির্ধারণ করেন প্রকৌশলীরা, রাজনৈতিক ব্যক্তিরা নন সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও হতে পারে অতিভারি বর্ষণ প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, যুক্ত হচ্ছে চার নতুন পাঠ্যবই রোটারি ইন্টারন্যাশনাল ও রোটারি ফাউন্ডেশনের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ, দুদকে তদন্তের আবেদন জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন ঘিরে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক রুমন সংসদে কথা বলতে না দিলে বাইরে জনগণের সামনে বলব বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা বন্যা পরিস্থিতি মোকাবিলায় ৭ উপজেলায় সেনাবাহিনী মোতায়েন

সীমান্তে ফের পুশইনের চেষ্টা, গ্রামবাসী-বিজিবির বাধায় শূন্যরেখায় ৩ জন

জয়পুরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০২:০৭:১২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাট সদর উপজেলার ভুটিয়াপাড়া সীমান্তের পশ্চিম রামকৃষ্ণপুর দিয়ে আবারও ভারত থেকে ৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে গ্রামবাসী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়েছে।

বর্তমানে দুই নারীসহ এক বৃদ্ধ , বিজিবি ও বিএসএফ সদস্যরা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

শনিবার (১১ জুলাই) ভোর সাড়ে ৩ টার দিকে ভুটিয়াপাড়া সীমান্তের পশ্চিম রামকৃষ্ণপুর এলাকার ২৭৫/৮ এস সাব-পিলার দিয়ে একজন বৃদ্ধ ও ২ নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ।

স্থানীয় গ্রামবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, ভোরে সীমান্তের লাইটপোস্টের আলো নিভিয়ে বিএসএফ সদস্যরা ৩ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে গ্রামবাসীরা তাদের আটক করে এবং বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে শূন্যরেখায় পাঠিয়ে দেয়।

আটক হওয়া বৃদ্ধের নাম হাফিজুর রহমান (৬৫)। তাঁর বাড়ি নড়াইল জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। সঙ্গে থাকা ২ নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় ধলাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, ভোরে বিএসএফ ৩ জনকে পুশইনের চেষ্টা করলে গ্রামবাসীরা তা প্রতিহত করে। পরে বিজিবিকে খবর দেওয়া হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে জানা গেছে, মোট পাঁচজনকে পুশইন করা হয়েছিল। এর মধ্যে ৩ জনকে আটক করা গেলেও বাকি ২ জনের অবস্থান সম্পর্কে তারা নিশ্চিত তথ্য দিতে পারেননি।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বিজিবি ও বিএসএফের সদস্যরা ৩ ব্যক্তিকে নিয়ে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। বিষয়টি নিয়ে দুই বাহিনীর মধ্যে প্রয়োজনীয় যোগাযোগ চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সীমান্তে ফের পুশইনের চেষ্টা, গ্রামবাসী-বিজিবির বাধায় শূন্যরেখায় ৩ জন

সংবাদ প্রকাশের সময় : ০২:০৭:১২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬