ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসির রায় কার্যকর করতেই হবে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:২০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার (১০ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশন।

রয়টার্সকে দেওয়া শেখ হাসিনার সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, ‘আজ একটি সাক্ষাৎকারে দেখলাম, তিনি ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা বলেছেন। আমরা চাই, তিনি দেশে ফিরুন। তবে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য।’

তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরা বা আত্মসমর্পণের পদ্ধতি তিনি নিজে নির্ধারণ করবেন না। এটি বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের বিষয়। সরকারকে ভারতের সঙ্গে কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় বাস্তবায়নের ব্যবস্থা নিতে হবে।

নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন সরকারের দায়িত্ব হলো যথাযথ কূটনৈতিক ও আইনগত উদ্যোগের মাধ্যমে তাকে দেশে এনে রায় কার্যকর করা। দেশের স্থিতিশীলতার স্বার্থেও এটি দ্রুত সম্পন্ন হওয়া প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘কেউ যদি ভিন্ন কোনো রাজনৈতিক পরিকল্পনা নিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে তা কারও জন্যই ভালো হবে না। জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া জনগণ ও রাজনৈতিক শক্তি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।’

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা তৈরির কোনো চেষ্টা হলে এবং সরকার সেটিকে প্রশ্রয় দিলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে সরকারই।

তিনি বলেন, ‘আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় আনার বিষয়ে সরকারও চিন্তা করছে। আমরা মনে করি, সেটিই সঠিক পথ। শেখ হাসিনার বিরুদ্ধে রায় ইতোমধ্যে হয়েছে, এখন সেটি কার্যকর করতে হবে।’

নাহিদ ইসলাম অভিযোগ করেন, শেখ হাসিনা দলের নেতা-কর্মীদের রেখে ভারতে চলে গেছেন। তার ভাষায়, ‘আওয়ামী লীগ এখন আর একটি স্বাধীন রাজনৈতিক দল নয়; এটি দিল্লিনির্ভর একটি দল। শেখ হাসিনার বক্তব্য ও সিদ্ধান্তও মূলত ভারতের অবস্থানের ওপর নির্ভরশীল।’

তিনি বলেন, শেখ হাসিনা কবে, কীভাবে দেশে ফিরবেন এবং তার বিচার কার্যকর হবে কি না—এসব বিষয় বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক ও রাজনৈতিক সমঝোতার ওপর নির্ভর করবে।

মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদের সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের রায় নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘হাসানুল হক ইনুর রায় বিচারব্যবস্থা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে প্রশ্নের মুখে ফেলেছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকেও কোনো স্পষ্ট প্রতিক্রিয়া দেখা যায়নি, যা হতাশাজনক।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসির রায় কার্যকর করতেই হবে: নাহিদ ইসলাম

সংবাদ প্রকাশের সময় : ০৮:২০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬