ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবির নেতার মৃত্যুর প্রতিবাদে উত্তাল রাজধানী ঈদের ছুটিতে দুই বনে গাছ উধাও, কাটা হলো শত শত বৃক্ষ সিলেটে ডিসি সারওয়ারের আলোচিত অধ্যায়: ‘পাথরকাণ্ডে’ শুরু, ‘ডেগকাণ্ডে’ শেষ স্মৃতিবিজড়িত ১২০০ বছরের পুরনো ‘মেজর ওক’ গাছের মৃত্যু সৌদিকে উড়িয়ে বিশ্বকাপে স্পেনের প্রথম জয়, ঝলক দেখালেন ইয়ামাল শিল্পগোষ্ঠীর কাছে চাঁদা দাবির অভিযোগ এমপি-পুত্র খায়রুলের বিরুদ্ধে খুলনায় ১৮ দিন ধরে খাবার খাচ্ছে না খানজাহান আলীর মাজারের কুমির চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ: এমপি-পুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার কোনো প্রভুত্ব নয়, সমবন্ধুত্বের মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিনু সুন্দরবনে ফাঁদে আহত বাঘিনী সুস্থ, ফিরছে তার আবাসস্থলে

স্মৃতিবিজড়িত ১২০০ বছরের পুরনো ‘মেজর ওক’ গাছের মৃত্যু

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২১:২১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইংল্যান্ডের শেরউড জঙ্গলের কিংবদন্তি ‘রবিন হুড ট্রি’ হিসেবে পরিচিত ১২০০ বছরের পুরনো ঐতিহাসিক বৃক্ষটির মৃত্যু হয়েছে। বহু শতাব্দীর ইতিহাসের সাক্ষী ‘দ্য মেজর ওক’ আর নতুন করে পাতা মেলেনি।

শেরউডের এই বিখ্যাত গাছটির কাণ্ড ছিল প্রায় ১১ মিটার চওড়া এবং ডালপালার বিস্তার ছিল প্রায় ২৮ মিটার। দীর্ঘদিন ধরে এটি ছিল পর্যটকদের অন্যতম আকর্ষণ। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ গাছটি দেখতে আসতেন।

১৯৭০ সালে ইংরেজ প্রত্নতত্ত্ববিদ ও ব্রিটিশ সেনা কর্মকর্তা মেজর হেইম্যান রুকের লেখা একটি বইয়ে প্রথম এই গাছটির উল্লেখ পাওয়া যায়। তার নাম থেকেই পরে গাছটির নাম হয় ‘দ্য মেজর ওক’।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে গাছটি রক্ষায় দীর্ঘদিন ধরে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে চলতি বছর বসন্তেও গাছটিতে নতুন পাতা না আসায় বিজ্ঞানীরা ধারণা করছেন, এটি আর বেঁচে নেই। জলবায়ু পরিবর্তন ও তীব্র দাবদাহের প্রভাবেই গাছটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জনশ্রুতি অনুযায়ী, ইংল্যান্ডের কিংবদন্তি চরিত্র রবিন হুড ও তার সঙ্গীরা নটিংহ্যামশায়ারের শেরউড জঙ্গলে অত্যাচারী শেরিফের হাত থেকে বাঁচতে এই বিশাল গাছের আশ্রয় নিতেন। ধনীদের কাছ থেকে সম্পদ নিয়ে গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়ার গল্পে পরিচিত রবিন হুডের সঙ্গে জড়িয়ে যায় গাছটির নাম।

কালের সাক্ষী সেই বৃক্ষটি তাই শুধু একটি গাছ নয়, বরং ইংল্যান্ডের লোককথা ও ইতিহাসের এক জীবন্ত প্রতীক ছিল। ১২০০ বছর পর তার অবসান শেরউডের ঐতিহ্যে এক বড় শূন্যতা তৈরি করল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্মৃতিবিজড়িত ১২০০ বছরের পুরনো ‘মেজর ওক’ গাছের মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ১২:২১:২১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬