আদমদীঘিতে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেপ্তার
- সংবাদ প্রকাশের সময় : ০৯:২১:২০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
আদমদীঘি উপজেলা বিএনপি অফিসে হামলা, ভাঙচুর সংক্রান্ত নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগ নেতা সাকিব আল হাসানকে গ্রেপ্তার করেছে আদমদিঘী থানা পুলিশ।
রবিবার (২১ জুন) সন্ধ্যায় উপজেলা সদরের তালশন কালীবাড়ী মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাকিব আল হাসান (২২) উপজেলা সদরের তালশন গ্রামের ওছমান আলী খোন্দকারের ছেলে।
জানা গেছে , ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঠেকাবার জন্য আ’লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ককটেল, পেট্রোল, লোহারসাবল, লাঠি সোডা ও ধারালো অস্ত্রে সজ্জিত দলবদ্ধ হয়ে আদমদীঘি উপজেলা সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে হামলা, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিতে অগ্নি সংযোগ ও চেয়ার, আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে।
এ ঘটনায় ২০২৪ সালের ২৫ আগস্ট আ’লীগের শতাধিক নেতা-কর্মীদের নাম উল্লেখ করা ছাড়াও অজ্ঞাত আরো ২৫০ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে নাশকতা সংক্রান্ত একটি মামলা হয়। এ মামলায় রবিবার সন্ধ্যায় সাকিব আল হাসানকে গ্রেপ্তার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া ছাত্রলীগ নেতা সাকিবকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।





















