ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবির নেতার মৃত্যুর প্রতিবাদে উত্তাল রাজধানী ঈদের ছুটিতে দুই বনে গাছ উধাও, কাটা হলো শত শত বৃক্ষ সিলেটে ডিসি সারওয়ারের আলোচিত অধ্যায়: ‘পাথরকাণ্ডে’ শুরু, ‘ডেগকাণ্ডে’ শেষ স্মৃতিবিজড়িত ১২০০ বছরের পুরনো ‘মেজর ওক’ গাছের মৃত্যু সৌদিকে উড়িয়ে বিশ্বকাপে স্পেনের প্রথম জয়, ঝলক দেখালেন ইয়ামাল শিল্পগোষ্ঠীর কাছে চাঁদা দাবির অভিযোগ এমপি-পুত্র খায়রুলের বিরুদ্ধে খুলনায় ১৮ দিন ধরে খাবার খাচ্ছে না খানজাহান আলীর মাজারের কুমির চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ: এমপি-পুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার কোনো প্রভুত্ব নয়, সমবন্ধুত্বের মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিনু সুন্দরবনে ফাঁদে আহত বাঘিনী সুস্থ, ফিরছে তার আবাসস্থলে

ঘোড়াঘাটে ৩ মাদক কারবারি গ্রেফতার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:২৫:২০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের ঘোড়াঘাটে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৮০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৯টায় ঘোড়াঘাট থানার এসআই (নিঃ) মো. নজরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও নারী পুলিশ সদস্যদের নিয়ে উপজেলার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নের ভেলাইন গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় মোছা. হুরি বেগম (৪০), স্বামী- মো. আব্দুল করিম মিয়া, এর বসতবাড়ি থেকে ৪১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর আনুমানিক অবৈধ বাজারমূল্য ৮ হাজার ২০০ টাকা।

অপরদিকে, দুপুর পৌনে তিনটার দিকে ঘোড়াঘাট থানার এসআই (নিঃ) মো. রেজাউল করিম সঙ্গীয় ফোর্সসহ ২ নম্বর পালশা ইউনিয়নের ডুগডুগী বাজার সংলগ্ন একটি পরিত্যক্ত মুরগির খামারে অভিযান চালান। এ সময় মো. নয়ন মনি (৩৫) ও মো. মমিনুল রহমান (২৩)-এর হেফাজত থেকে ৩৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য ৭ হাজার ৮০০ টাকা।

পুলিশ জানায়, পৃথক দুই অভিযানে মোট ৮০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, রবিবার (২১ জুন) ওয়ারেন্টভুক্ত ১ জন এবং মাদক মামলায় গ্রেফতার ২ জনসহ মোট ৩ জন আসামিকে পুলিশের স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আমরা নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছি। অভিযান পরিচালনা করার সময় তাদেরকে গ্রেফতার করা হয় এবং মামার রুজু করে বিজ্ঞাপন প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘোড়াঘাটে ৩ মাদক কারবারি গ্রেফতার

সংবাদ প্রকাশের সময় : ০৮:২৫:২০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬