সংবাদ শিরোনাম ::
‘নজরুল বর্ষ’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ১২ বার পড়া হয়েছে
সরকার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছে। রোববার (২১ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের গেজেটে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশিত হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী বছরের ২৫ মে পর্যন্ত ‘নজরুল বর্ষ’ কার্যকর থাকবে। এ কার্যক্রম শুরু হয়েছে চলতি বছরের ২৫ মে থেকে।
এর আগে ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে এক বছরের জন্য ‘নজরুল বর্ষ’ ঘোষণা করা হয়। পরবর্তীতে সেই ঘোষণাই আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন আকারে জারি করা হলো।



















