ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবির নেতার মৃত্যুর প্রতিবাদে উত্তাল রাজধানী ঈদের ছুটিতে দুই বনে গাছ উধাও, কাটা হলো শত শত বৃক্ষ সিলেটে ডিসি সারওয়ারের আলোচিত অধ্যায়: ‘পাথরকাণ্ডে’ শুরু, ‘ডেগকাণ্ডে’ শেষ স্মৃতিবিজড়িত ১২০০ বছরের পুরনো ‘মেজর ওক’ গাছের মৃত্যু সৌদিকে উড়িয়ে বিশ্বকাপে স্পেনের প্রথম জয়, ঝলক দেখালেন ইয়ামাল শিল্পগোষ্ঠীর কাছে চাঁদা দাবির অভিযোগ এমপি-পুত্র খায়রুলের বিরুদ্ধে খুলনায় ১৮ দিন ধরে খাবার খাচ্ছে না খানজাহান আলীর মাজারের কুমির চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ: এমপি-পুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার কোনো প্রভুত্ব নয়, সমবন্ধুত্বের মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিনু সুন্দরবনে ফাঁদে আহত বাঘিনী সুস্থ, ফিরছে তার আবাসস্থলে

মেসি–রোনাল্ডোর জার্সিতে বিশেষ ‘লেগাসি’ ব্যাজ, জানা গেলো কারণ

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফুটবলের ইতিহাসে নিজেদের আলাদা অবস্থান তৈরি করা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে বিশেষ সম্মান জানিয়েছে ফিফা। এবারের বিশ্বকাপে দুই তারকার জার্সিতে যুক্ত করা হয়েছে ‘লেগাসি’ ব্যাজ, যা অন্য সব অধিনায়কদের থেকে তাদের আলাদা করেছে।

ফিফা জানায়, দুই তারকার দীর্ঘ ক্যারিয়ার, ধারাবাহিক পারফরম্যান্স এবং বিশ্বকাপে অবদানের স্বীকৃতি হিসেবেই এই বিশেষ ব্যাজের ব্যবস্থা করা হয়েছে। মেসি ও রোনালদো উভয়েই এবার নিজেদের ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিচ্ছেন।

নতুন এই ব্যাজে সোনালি রঙের বিশ্বকাপ লোগোর নিচে লেখা রয়েছে “FIFA World Cup Legacy”। পাশাপাশি যুক্ত করা হয়েছে দুই ফুটবলারের নাম, তাদের দেশের পতাকা এবং আইকনিক উদযাপনের প্রতিচ্ছবি। রোনালদোর ব্যাজে রয়েছে তার বিখ্যাত ‘সিউ’ উদযাপন, আর মেসির ব্যাজে দেখা যাচ্ছে তার স্বভাবসিদ্ধ দুই হাত ছড়িয়ে গোল উদযাপন।

বিশ্বকাপে অংশ নেওয়া সব খেলোয়াড়ের জার্সিতে ফিফার নির্ধারিত ব্যাজ থাকলেও মেসি ও রোনালদোর ক্ষেত্রে এই আলাদা ‘লেগাসি’ ব্যাজ তাদের ব্যতিক্রমী অবস্থানকে তুলে ধরছে।

মাঠের পারফরম্যান্সেও শুরুটা ভিন্নভাবে হয়েছে দুই তারকার। আর্জেন্টিনার হয়ে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে আলো ছড়িয়েছেন মেসি। অন্যদিকে পর্তুগালের হয়ে প্রথম ম্যাচে কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্রয়ে রোনালদো ছিলেন তুলনামূলক নিষ্প্রভ, যার কারণে তাকে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

তবে ফিফার এই বিশেষ উদ্যোগে স্পষ্ট, ফুটবলের ইতিহাসে মেসি–রোনালদো যুগকে আলাদা মর্যাদায় স্মরণীয় করে রাখতে চায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেসি–রোনাল্ডোর জার্সিতে বিশেষ ‘লেগাসি’ ব্যাজ, জানা গেলো কারণ

সংবাদ প্রকাশের সময় : ০৫:২১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬