ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:২৫:০১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে সোমবার (১৫ জুন) জুন মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।

সভায় বিগত মাসে প্রাপ্ত কল্যাণ সংক্রান্ত আবেদনগুলোর ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি জেলার পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ ও সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করা হয়।

সভায় পুলিশ সুপার উপস্থিত সদস্যদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি মাঠপর্যায়ের দায়িত্ব পালনকালে পেশাদারিত্ব বজায় রাখা এবং মনোবল বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সদের পুরস্কৃত করা হয়। এছাড়া জেলা থেকে বদলিকৃত এবং পিআরএল গমনকারী পুলিশ সদস্যদের উপহার সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আদিবুল ইসলাম, পিপিএম-সেবা; সহ সকল সার্কেল কর্মকর্তা এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন ও মাঠপর্যায়ের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টাঙ্গাইলে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের সময় : ০৭:২৫:০১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬