টাঙ্গাইলে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে সোমবার (১৫ জুন) মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা পুলিশের অফিসার ও ফোর্স অংশ নেন।
প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। তিনি কুচকাওয়াজ শেষে উপস্থিত সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
এ সময় পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি ড্রেসরুলস মেনে পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সঙ্গে উত্তম আচরণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আদিবুল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী শাহনেওয়াজ, পিপিএম-সেবা; সহ সকল সার্কেল কর্মকর্তা এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা।























