ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তৃণমূল প্রার্থী দেবাশীষ কুমারের বাড়ি ও কার্যালয়ে আয়কর হানা

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কলকাতার ১৬০ নম্বর রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ও প্রাক্তন বিধায়ক দেবাশীষ কুমারের বাড়ি, নির্বাচনী কার্যালয় এবং পার্টি অফিসে আয়কর দপ্তরের হানা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) ভোর সাড়ে পাঁচটা থেকে শুরু হওয়া এই তল্লাশি প্রায় ১৩ ঘণ্টা ধরে চলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মনোহরপুকুর রোডে দেবাশীষ কুমারের ফ্ল্যাট, নির্বাচনী অফিস এবং তৃণমূল পার্টি অফিসে একযোগে আয়কর দপ্তরের কর্মকর্তারা অভিযান চালান। পরে সন্ধ্যার দিকে তল্লাশি শেষ হলেও কিছুক্ষণ ধরে ফ্ল্যাটে দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সেখানে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাও ছিল।

প্রায় বিকেল সাড়ে চারটার দিকে তল্লাশি শেষ হলেও সন্ধ্যা পর্যন্ত আইনজীবীর সঙ্গে আলোচনা চলে বলে জানা যায়। এরপর আয়কর কর্মকর্তারা স্থান ত্যাগ করেন। তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা অভিযানের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি এবং কী পাওয়া গেছে তা নিয়েও কিছু জানাননি।

অন্যদিকে, এই তল্লাশি ঘিরে দেবাশীষ কুমারের ফ্ল্যাটের সামনে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখান। তারা কেন্দ্রীয় সংস্থা ইডি ও আয়কর দপ্তরের বিরুদ্ধে স্লোগান দেন এবং অভিযোগ করেন, ভোটের আগে রাজনৈতিক উদ্দেশ্যেই এই ধরনের অভিযান চালানো হচ্ছে। কর্মীদের হাতে “আমিও দেবাশীষ কুমার” লেখা পোস্টারও দেখা যায়।

তৃণমূল কর্মীদের দাবি, এসব অভিযান দিয়ে তাদের মনোবল ভাঙা যাবে না এবং তারা রাজনৈতিকভাবে এর জবাব দেবেন। ঘটনাস্থলে দীর্ঘ সময় ধরে উত্তেজনা বিরাজ করে।

একইদিন কলকাতার বিভিন্ন স্থানে আরও একাধিক জায়গায় কেন্দ্রীয় সংস্থার অভিযান চালানোর খবর পাওয়া গেছে। সল্টলেক ও অন্যান্য এলাকায় ব্যবসায়ী ও রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়ি ও অফিসেও তল্লাশি চলে বলে জানা যায়।

তবে দীর্ঘ সময়ের এই অভিযানে কী উদ্ধার হয়েছে, সে বিষয়ে আয়কর দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তৃণমূল প্রার্থী দেবাশীষ কুমারের বাড়ি ও কার্যালয়ে আয়কর হানা

সংবাদ প্রকাশের সময় : ১২:০৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬