ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে বিএনপির সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণে কোন আসনগুলো গুরুত্বপূর্ণ? পুকুরের জমি ভরাট করে প্লট বিক্রি, রাজস্ব ফাঁকির শঙ্কা ১০ কোটি টাকা হামলার আশঙ্কা, উদ্বোধনের আগেই স্থগিত জাতীয় চার নেতার প্রদর্শনী অবরোধে অবরুদ্ধ সাজেক, খাদ্যসংকটে স্থানীয়রা এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ বর্ণাঢ্য আয়োজনের সমাপ্ত ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্ট যশোরে আ’লীগের ‘নাশকতার বিরুদ্ধে’ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিল বিসিডিএস সভাপতিকে মুঠোফোনে হুমকি, পদ বাগিয়ে নেওয়ার চেষ্টা! তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা অর্থায়নে আবেদন চলছে, শেষ সময় ৩০ নভেম্বর

হাসিনাকে ফেরানো প্রসঙ্গে ভারতের অবস্থান: ‘অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে’

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে দেশে ফিরিয়ে আনার অনুরোধ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিল্লিতে এক নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আসা এই অনুরোধটি বর্তমানে পর্যালোচনায় রয়েছে।

তিনি জানান, বিষয়টি নিয়ে ভারত সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

জয়সওয়াল আরও বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কাজ করার এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ইচ্ছা পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে দুই দেশের বিদ্যমান কূটনৈতিক কাঠামোর মধ্য দিয়ে অংশীদারিত্ব গভীর করার প্রস্তাবগুলোও খতিয়ে দেখা হচ্ছে।

এছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। শিগগিরই একটি আনুষ্ঠানিক বৈঠক হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। সেখানে শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যু ছাড়াও সীমান্ত পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় আসতে পারে।

পর্যবেক্ষকদের মতে, বিষয়টি কেবল আইনি নয়, বরং কূটনৈতিকভাবেও অত্যন্ত সংবেদনশীল—যা দুই দেশের সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হাসিনাকে ফেরানো প্রসঙ্গে ভারতের অবস্থান: ‘অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে’

সংবাদ প্রকাশের সময় : ০৬:০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬