ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাসানীর মৃত্যুবার্ষিকী পালনে বিএনপির কমিটি, আহ্বায়ক দুদু- সদস্য সচিব টুকু মাদক সেবনের ভিডিও ধারণ, বিএনপি নেতার মামলায় চার সাংবাদিক গ্রেপ্তার পটুয়াখালীতে স্কাউটসের ৯৫তম কার্যনির্বাহী কমিটির সভা যশোরে ডিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার আইন লঙ্ঘন করে ক্রুড অয়েল রিফাইনারি গড়ার পাঁয়তারা: হুমকিতে দেশের জ্বালানি নিরাপত্তা ন্যায্য মজুরি ছাড়া টেকসই হবে না পোশাকশিল্প নারীদের জন্য নামছে ১০০ বৈদ্যুতিক বাস, ব্যয় ৪০০ কোটি টাকা বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় তারেক রহমান যশোরে নয় মাসে ২৬ জনের যাবজ্জীবন সাজা, ফৌজদারি ও দেওয়ানী মামলা নিষ্পত্তিতে বড় অগ্রগতি ঝিকরগাছায় আওয়ামী লীগ নেতা মুসা আটক

বসুন্ধরা স্পোর্টস সিটিতে বসছে আন্তর্জাতিক ফাইট নাইট

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৩০:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ১১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার বসুন্ধরাস্থ স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ফাইট নাইটের আসর।

শনিবার (১৮ এপ্রিল) বিকাল ৫ টায় শুরু হবে এই আসর। বক্সিং, এমএমএ এবং মুয়াই থাই মিলিয়ে ৩ টি ডিসিপ্লিনের এই ফাইটে দেশ-বিদেশের শীর্ষ ফাইটারা অংশ নিবেন।

এই মেগা ইভেন্টটির আয়োজনে রয়েছ তানভীর বসুন্ধরা গ্রুপ। তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে তারা এই প্ল্যাটফর্ম তৈরি করেছে।

ক্রীড়া অনুরাগী বসুন্ধরা গ্রুপ ফুটবলে ‘বসুন্ধরা কিংস’ এবং ক্রীড়া সম্প্রচারে ‘টি স্পোর্টস’-এর মাধ্যমে অবদান রেখে চলেছে।

এই ইভেন্টে মোট ১২টি বাউট (লড়াই) অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের প্রতিভাবান ফাইটারদের মুখোমুখি লড়বেন থাইল্যান্ড, ফিলিপাইন ও সিঙ্গাপুরের প্রতিযোগীরা। ঘোষিত ফাইট কার্ডে থাকবে বেশ কয়েকটি আকর্ষণীয় ম্যাচআপ।

নারীদের বক্সিংয়ে বাংলাদেশের সানজিদা জান্নাত লড়বেন থাইল্যান্ডের পর্নপিমন পংপেও এর বিপক্ষে। এছাড়াও ইমন টংচাংইয়া লড়বেন ফিলিপাইনের রকি ব্যাকটলের বিপক্ষে। হোসাইন আহমেদ লড়বেন উইরাওয়াত সাপনলার বিপক্ষে। আজিদ বেবি লড়বেন নিক চুয়া জেন কং এর বিপক্ষে। আব্দুল হামিদ নূর লড়বেন শন রাফায়েল স্যানি বিপক্ষে।

এমএমএ (MMA) বিভাগে মনজুর আলমের প্রতিপক্ষ থাকবেন জন ইজেকিয়েল পাগালাঙ্গান। মার্ক জোসেফ অ্যাব্রিলো লড়বেন নাট্টাওয়াত কাওখানচুমের বিপক্ষে। এছাড়াও ‘দ্য গোল্ডেন বয়’ খ্যাত মাসাদুল রেজা ওমেও সহ আরও বেশ কয়েকজন স্থানীয় ফাইটার এই ইভেন্টে অংশ নিবেন।

ক্রীড়াবিদ ও আয়োজকরা মনে করছেন এই ধরনের ইভেন্ট দেশের কমব্যাট স্পোর্টসকে জনপ্রিয় করার পাশাপাশি নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠীতব্য আয়োজনটি দেশের তরুণ ফাইটারদের জন্য আন্তর্জাতিক মঞ্চ তৈরি এবং বিশ্বমানের প্রতিযোগিতা দিতে বাতিঘর হয়ে উঠবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বসুন্ধরা স্পোর্টস সিটিতে বসছে আন্তর্জাতিক ফাইট নাইট

সংবাদ প্রকাশের সময় : ০৮:৩০:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬