ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আর্জেন্টিনার ৭ মিনিটের ঝড় সামলাতে পারল না ইংল্যান্ড ব‍্যর্থ ইংল্যান্ড, ফের শেষ বেলায় বাজিমাত আর্জেন্টিনার মাসে তিনবারের বেশি টাকা তুললে দিতে হবে অতিরিক্ত ফি শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ, জানালেন প্রধানমন্ত্রী কক্সবাজারে কেন বাড়ছে পাহাড় ধস? গবেষণায় উঠে এলো ভয়াবহ চিত্র হত্যার পর ড্রেনে স্কুলছাত্রীর লাশ, যুবককে ফাঁসির দণ্ড আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো, দীর্ঘ বিরতিতে প্রশ্ন ফুটবলারদের প্রস্তুতি নিয়ে বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত? শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম

রুহুল কবির রিজভী

কারাগারে খালেদা জিয়াকে ভুল চিকিৎসা দেয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৫২:২৮ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে ইচ্ছাকৃতভাবে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে এবং তার চিকিৎসায় চরম অবহেলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় জিয়া উদ্যানে খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ‘ফ্যাসিস্টরা মিথ্যা মামলা দিয়ে বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছিল। তিনি পায়ে হেঁটে কারাগারে প্রবেশ করেছিলেন। কিন্তু সেই কারাগারের ভেতরেই তার বিরুদ্ধে চক্রান্ত ও ষড়যন্ত্র হয়েছে। তাকে সময়মতো চিকিৎসা নিতে দেওয়া হয়নি। ইচ্ছাকৃতভাবে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে। তার খাবার ও অন্যান্য বিষয় নিয়েও আমাদের সন্দেহ রয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘যে নেত্রীকে আমরা পায়ে হেঁটে কারাগারে যেতে দেখেছি, সেই নেত্রীকে হুইলচেয়ারে করে বের হতে হয়েছে। দিনের পর দিন তাকে হাসপাতালে থাকতে হয়েছে। কেন এমন হলো? এর পেছনে অশুভ কারসাজি ছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রই চলেছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘বেগম খালেদা জিয়ার আদর্শ, জনগণের প্রতি তার অঙ্গীকার এবং দেখানো পথ ধরেই বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো এগিয়ে যাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই আদর্শ ধারণ করেই নেতৃত্ব দিয়ে যাবেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রুহুল কবির রিজভী

কারাগারে খালেদা জিয়াকে ভুল চিকিৎসা দেয়া হয়েছে

সংবাদ প্রকাশের সময় : ১২:৫২:২৮ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬