ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ধ্যা ৭টায় জাকসু নির্বাচনের ফল: নতুন ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৪১:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা বেলা ২টার মধ্যে শেষ হবে কিন্তু সন্ধ্যা সাতটায় ফল ঘোষণা করা হবে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান। শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে একথা জানিয়েছেন তিনি।

এর আগে দুপুর ২টায় জাকসু নির্বাচনের ফল প্রকাশ করার কথা জানিয়েছেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম রাশেদুল আলম। সকাল সাড়ে ১১ টার দিকে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘কেন্দ্রীয় সংসদের ১৮টি হলের ফলাফল তাদের হাতে এসে পৌঁছেছে।’

৩৩ বছর পর জাকসু নির্বাচন হওয়ায় যাতে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ না হতে পারে সেজন্য সময় বেশি লাগছে বলেও জানান তিনি।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ গণনা শুরু হয়। এর আগে হল সংসদের ভোট গণনা করা হয়।

এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে জাকসু নির্বাচনের ভোটগ্রহণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সন্ধ্যা ৭টায় জাকসু নির্বাচনের ফল: নতুন ঘোষণা

সংবাদ প্রকাশের সময় : ১২:৪১:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫