ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বর্ণাঢ্য আয়োজনে মণিপুরী সম্প্রদায়ের মহারাসলীলা উৎসব শুরু সাদা কাগজে স্বাক্ষর নিয়ে নাশকতার মামলা, বাদীর প্রত্যাহারের আবেদন; পুলিশের অস্বীকার তিন বাহিনীর যৌথ মহড়া বিশ্বদরবারে সক্ষমতার বার্তা দেবে: প্রধানমন্ত্রী এসএসসির ফরম পূরণের সময় বাড়ল, বিলম্ব ফি ছাড়া ২৮ নভেম্বর পর্যন্ত সুযোগ ইউপি নির্বাচন সামনে রেখে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি সেন্ট মার্টিনে পর্যটক কমছে, ভোগান্তিই বড় কারণ ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ছাড়াল ৫২৪ ২৮ বলে সেঞ্চুরি, ছক্কার ঝড়ে বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর সি-স্যুট অ্যাওয়ার্ড পেলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান ১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ ফ্লাইট বন্ধ

ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে ছুটি, তহবিল বন্ধ দুই সংস্থার

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৫৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ২২৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশের পর শনিবার (১৫ মার্চ) ভয়েস অব আমেরিকার (VOA) এক হাজার ৩০০–এর বেশি কর্মীকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। পাশাপাশি দুটি মার্কিন সংবাদ সংস্থার তহবিল বন্ধ করা হয়েছে।

ভয়েস অব আমেরিকার পরিচালক মাইকেল আব্রামোভিৎস বলেছেন, তার প্রায় পুরো কর্মশক্তিকে ছুটিতে পাঠানো হয়েছে। ৫০টি ভাষায় সম্প্রচারকারী এই সংবাদমাধ্যমের কার্যক্রম একপ্রকার অচল করে দেওয়া হচ্ছে।

তিনি লিংকডইনে এক পোস্টে বলেন, ৮৩ বছরের ইতিহাসে এই প্রথম ভয়েস অব আমেরিকার কণ্ঠ থামিয়ে দেওয়া হলো। এটি বিশ্বব্যাপী স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে।

এদিকে ভয়েস অব আমেরিকার মূল সংস্থা ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া (ইউএসএজিএম) রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি (আরএফই/আরএল) ও রেডিও ফ্রি এশিয়ার অনুদানও বাতিল করেছে।

রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি রাশিয়া, ইউক্রেনসহ পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে সম্প্রচার করত। আর রেডিও ফ্রি এশিয়া চীন ও উত্তর কোরিয়ায় সংবাদ পরিবেশন করত।

ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে বিশ্বব্যাপী স্বৈরশাসনের দেশগুলোর নাগরিকদের জন্য নির্ভরযোগ্য সংবাদ সরবরাহকারী এই সংস্থাগুলোর কার্যক্রম বড় ধাক্কা খেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভয়েস অব আমেরিকার–এর সিউল ব্যুরো প্রধান উইলিয়াম গ্যালো আজ রোববার বার্তা সংস্থা রয়টার্সকে জানান, তিনি তাঁর অফিশিয়াল সিস্টেম ও অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না।

সোশ্যাল মিডিয়া ব্লুস্কাই–এ এক পোস্টে তিনি বলেন, ‘আমি সব সময় সত্যের পক্ষেই থেকেছি, যেকোনো সরকারের বিষয়ে নিরপেক্ষ রিপোর্ট করেছি। যদি এটা কারও জন্য হুমকি হয়, তবে তাই হোক।’

ট্রাম্পপন্থী সাবেক সংবাদ উপস্থাপক কারি লেককে ভয়েস অব আমেরিকার–এর নতুন পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি বলেছেন, ইউএসএজিএম আমেরিকার করদাতাদের জন্য একটি বিশাল বোঝা, এটি পুনর্গঠনযোগ্য নয়।

তিনি আরও বলেন, সংস্থাটিকে ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনা হবে।

রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি তাদের ওয়েবসাইটে উল্লেখ করেছে, রাশিয়া এই সংস্থাটিকে ‘অগ্রহণযোগ্য সংস্থা’ হিসেবে ঘোষণা করেছে এবং রাশিয়া–অধিকৃত ইউক্রেনের ভূখণ্ডে তাদের কনটেন্ট শেয়ার করলে জরিমানা বা কারাদণ্ড হতে পারে।

চেক প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী জান লিপাভস্কি বলেছেন, বেলারুশ থেকে ইরান, রাশিয়া থেকে আফগানিস্তান—এসব দেশে ভয়েস অব আমেরিকা ও রেডিও ফ্রি ইউরোপ সত্যিকারের স্বাধীন সংবাদ সরবরাহ করে।

এর আগে শুক্রবার, ট্রাম্প একটি নির্বাহী আদেশে ইউএসএজিএম–সহ আরও ছয়টি ফেডারেল সংস্থার কার্যক্রম ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনতে নির্দেশ দেন। তার প্রশাসনের দাবি, এই পদক্ষেপ আমলাতান্ত্রিক জটিলতা কমানোর জন্য নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে ছুটি, তহবিল বন্ধ দুই সংস্থার

সংবাদ প্রকাশের সময় : ১২:৫৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫