সংবাদ শিরোনাম ::
গৌরনদীতে পৌর যুবদল কর্মী গ্রেপ্তার
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ১২:৫৬:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে
বরিশালের গৌরনদী পৌর যুবদল কর্মী হীরা সরদারকে (৩০) মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। পৌর এলাকার আশোকাঠী পেট্টল পাম্প সংলগ্ন একটি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশের সদস্যরা।
গৌরনদী মডেল থানার এসআই জুয়েল এর সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার বাটাজোর বাসষ্ট্যান্ড এলাকার একটি মারামারির মামলার প্রধান আসামী হীরা সরদার। মঙ্গলবার (৪ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, গত কয়েক মাস পূর্বে বাটাজোর বাসষ্ট্যান্ড এলাকায় ইউনিয়ন যুবদল কর্মী রনি সরদার ও তার ভাই আমির সরদারের ওপর হামলার ঘটনা ঘটে। ওই হামলায় দায়েরকৃত মামলার প্রধান আসামী ছিলো যুবদল কর্মী হীরা।


























